আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

কৃষ্ণসাগরীয় অঞ্চলে গম সরবরাহে বিঘ্ন এবং বিশ্ববাজারে দাম বাড়ার মধ্যে বাংলাদেশ আবারও ভারত থেকে গম আমদানি শুরু করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারত আগস্টের শেষ দিকে গম রপ্তানিতে বিধিনিষেধ কিছুটা শিথিল করে। এর পর বাংলাদেশি আমদানিকারকেরা দেশটি থেকে দুই লাখ টনের বেশি গমের বুকিং দিয়েছেন। ২০২২ সালের পর এবারই প্রথম ভারত থেকে বড় পরিসরে গম কিনছে বাংলাদেশ।

কৃষ্ণসাগরীয় অঞ্চলে সরবরাহে চাপ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে শস্য পরিবহনে এখনো নানা ধরনের বাধা রয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রধান গম রপ্তানি অঞ্চল। ফলে এ অঞ্চলে সরবরাহ সংকট তৈরি হলে আন্তর্জাতিক বাজারে গমের দামেও তার প্রভাব পড়ে।

বাংলাদেশে বছরে ৭০ লাখ টনের বেশি গম আমদানির প্রয়োজন হয়। চার বছর আগে ভারত গম রপ্তানি বন্ধ করে দেয়। তার আগে দেশটি থেকে ৭০ শতাংশ গম আমদানি করত বাংলাদেশ।পরে বাংলাদেশ আর্জেন্টিনা, কানাডা, রাশিয়া ও ইউক্রেন থেকে গম আমদানির দিকে ঝুঁকে পড়ে। এর মধ্যে প্রায় ৪০ শতাংশ গম আমদানি করা হয়েছে কৃষ্ণসাগরীয় অঞ্চল থেকে।

রেলপথে আসবে ভারতীয় গম, দাম কত

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে বাংলাদেশে আনা গমের বেশিরভাগই রেলপথে পরিবহন করা হবে। সংশ্লিষ্টদের তথ্যমতে, বাংলাদেশে পৌঁছানোর পর গমের দাম প্রতি টন ৩০৫ থেকে ৩২৬ ডলারের মধ্যে হতে পারে।ডলারের দর আনুমানিক ১২৩ টাকায় হিসাব করলে, প্রতি কেজি ভারতীয় গমের দাম পড়বে ৩৭ দশমিক ৫২ টাকা থেকে ৪০ দশমিক ১০ টাকা।

এদিকে শ্রীলঙ্কার আমদানিকারকেরাও সম্প্রতি ভারত থেকে প্রায় ৬০ হাজার টন গম কিনেছেন। জাহাজে তোলার আগে প্রতি টনের দাম ছিল প্রায় ৩২৫ ডলার। এক্ষেত্রেও প্রতি কেজির দাম পড়ছে প্রায় ৪০ টাকা।

সীমিত পরিসরে রপ্তানি শুরু ভারতের

অভ্যন্তরীণ বাজারে গমের দাম বেড়ে যাওয়া এবং খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে ভারত ২০২২ সালের মে মাসে গম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করে। এর ফলে নিয়মিত বাণিজ্যিকভাবে গম রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়।প্রায় চার বছর পর ২০২৬ সালে নির্দিষ্ট কোটার আওতায় সীমিত পরিসরে আবার গম রপ্তানির অনুমতি দেয় ভারত।

এদিকে বাংলাদেশে গমের তৈরি পরিশোধিত আটার দামও বেড়েছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত এক মাসে ঢাকায় পরিশোধিত গমের আটার দাম ১৭ শতাংশ বেড়েছে।বাংলাদেশে গম দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত খাদ্যশস্য। ফলে গমের দাম বাড়লে মূল্যস্ফীতির ওপরও বাড়তি চাপ তৈরি হতে পারে।

সরবরাহ নয়, দামই বড় উদ্বেগ

এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কৃষিপণ্য গবেষণা বিভাগের প্রধান ভ্লাদিমির জিনকোভস্কি ব্লুমবার্গকে বলেছেন, বাংলাদেশের জন্য বড় উদ্বেগ গমের সরবরাহ নয়, বরং এর দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা।তার মতে, গমের দাম বাড়লে দেশে চালের ব্যবহারও বাড়তে পারে।

সুত্র: ব্লুমবার্গ, বিজনেস লাইন


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে: রিজভী

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, জানুয়ারিতে ভোটের আশা ইসির

রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া

এবার শ্রেষ্ঠ শিক্ষক হলেন সিলেটের সেই বিউটি রানী পাল

অভিনয় জগতে সফর, নিজের মতো করে এগিয়ে যাওয়ার প্রয়াস

১০

মালয়েশিয়ায় রোবোটিক্স প্রতিযোগিতায় চাঁদপুরের দুই কিশোরের গোল্ড মেডেল জয়

১১

মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা

১২