জান্নাতুল নাঈমের কয়েকটি কবিতা

অতৃপ্ত আত্মা

 

অতৃপ্ত কয়েকটি আত্মা চারপাশে ঘুরে

জীবন দুঃখবোধের নদীতে ভাসিয়ে দিতে চায়

তীরে দাঁড়িয়ে আনন্দে মাততে চায়

তুমি তখন আত্মাদের নিয়মের বেড়াজালে বন্দি করো

আমি ভালোবাসা নিয়ে তোমার বুকে মস্ত বাড়ি করি

তুমি সেই বাড়িতে রোজ সংসার পাতো।

 

কয়েকটি হিংস্র মানবদল রোজ হানা দেয়

তীব্র আঘাত দিয়ে আনন্দ লুটতে চায়

আঘাতে নীল বর্ণ এলে অট্টহাসিতে মেতে ওঠে

তুমি তখন মানবদলকে চোখে চোখে রাখো

আমি হাসতে হাসতে তোমার মায়ায় থাকি

তুমি সুখের ভেলায় আমায় নিয়ে যেথায় ইচ্ছে ভেসে বেড়াও।

 

****

 

প্রতিমুহূর্ত

 

আজও আমি সেই দিনকে মনে রাখি প্রতিমুহূর্ত

যারা হৃদয়ে আতঙ্ক দিয়ে ঝড় এনেছিল

চোখেমুখে সেই অশ্রুপাতে আজও অমাবস্যা নামে

তীব্র আঁধারে আজও ডুবে যাই

প্রতিদিন চাঁদ হয়ে তুমি আলো দিতে মরিয়া হয়ে ওঠো

তখনই জীবন রাস্তার পথ সেই আলোতে হেঁটে যাই।

 

আজও আমি সেই মুখগুলো মনে রাখি প্রতিদিন

যারা হায়েনা রূপে আমার দুয়ারে এসেছিল

কথার হিংস্রতায় আমার বুকে ক্ষত করেছিল

আঘাতের সাজসজ্জায় ঘরদোর সাজিয়েছিল

দুঃখের ভারে আজও নুয়ে পড়ি

তুমি হাত দুটো শক্ত করে রাখো

তখনই জীবনের এই রাস্তায় দ্বিধাহীন আমি হেঁটে যাই।

 

****

 

আমার গন্তব্য

 

আমি আর সেই মানুষদের ভিড়ে যেতে চাই না

যারা আমাকে দুঃখ দিয়ে উল্লাসে ফেটে পড়ে

যারা আমার জন্যই প্রকাশ্যে নীল নকশা তৈরি করে

আমি তোমার চোখে ভালোবাসার দাবি নিয়ে বলতে চাই;

এই এভারেস্ট জয় করার মতো সাহস আমার নেই।

 

করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।

এভারেস্ট কখনো সবার গন্তব্য হতে পারে না

মাটির মতো মানুষদের জয় করাই আমার গন্তব্য।

****


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১০

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১১

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

১২