কেমন আছেন মিশা সওদাগর

ছবি সংগৃহীত ।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। গত ১৫ মে ডালাসের একটি হাসপাতালে এই অভিনেতার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এরপর থেকেই আছেন বিশ্রামে। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা অনেকেই জানতে চান কেমন আছেন তাদের প্রিয় অভিনেতা।

মিশা তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য এবার নিজেই জানালেন। গতকাল বুধবার এক ভিডিওবার্তায় তিনি বলেন, ‘অপারেশনের পরে আজ (২৮ মে) চিকিৎসকের কাছে এসেছি। তারা সব কিছু দেখে বলেছেন, অপারশেনের পর ফিজিও থেরাপি নেওয়াসহ সব বিষয়গুলো ভালোভাবেই চলছে। আমার চিকিৎসা সঠিকভাবেই এগুচ্ছে। আমাকে আরও বেশ কিছুদিন ফিজিও থেরাপি নিতে হবে। দুই মাসের মধ্যে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব।’

ভক্ত-অনুরাগীদের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘আমি আমার জীবনের ৩৫ থেকে ৪০ বছর সেবা দিয়ে গেছি। আমি জীবনে একটা জিনিসই পেয়েছি আপনাদের কাছ থেকে তা হচ্ছে- ভালোবাসা ও দোয়া। আমি সবার ভালোবাসা নিয়েই থাকতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন।’

মিশা আরও বলেন, ‘প্রিয় দেশবাসী আমি সুস্থ আছি, সুন্দর আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। ফেইক কোনো কিছুতে বিশ্বাস করবেন না। আমার পরিবারের জন্যও দোয়া করবেন।’

এর আগে, গত ১৪ মে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে বলা হয়, মিশা সওদাগর মবর আক্রমণের শিকার হয়েছেন। আর ভিডিওতে দেখা যায়, কয়েকজন মানুষ রাস্তায় এক ব্যক্তিকে মারধর করছেন। পরে অবশ্য জানা যায়, মিশাকে মারধরের ভিডিওটি মোটেও সত্যি নয়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

১

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯৩

২

ডেঙ্গুতে একদিনে ১০ মৃত্যু, মোট প্রাণহানি ২৮১

৩

রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৫

প্রধান শিক্ষক নিয়োগে আর আইনগত বাধা নেই

৬

বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী

৭

মেসির জন্য বিদায়ী মঞ্চ প্রস্তুত

৮

এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ

৯

প্রাথমিকের ১৮০ কর্মকর্তাকে মাঠপর্যায়ে বিদ্যালয় পরিদর্শনের নির্দেশ

১০

আবরার ফাহাদের ২০ খুনির ফাঁসির রায় কার্যকর কবে?

১১

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১২