বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

সরকারের অবশ্যই সমালোচনা বিরোধী দল করবে, কিন্তু সেটা যৌক্তিক সমালোচনা হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ২০২৬ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, আমরা গ্যাস এবং বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব? বিরোধী দল একটা পরামর্শ দিন। আপনারা তো পার্লামেন্টের মধ্যে আছেন, আপনারা সেখানে বলছেন না কেন? অন্তত একটা প্ল্যানিং দিতে পারেন, একটা পরিকল্পনা আপনারা দিতে পারেন যে আপনারা এই এই কাজগুলো করুন। কই, এটা তো শুনলাম না! বিরোধী দলের কারো কাছ থেকে আমরা এটা শুনলাম না, শুধু কর্মসূচির কথাই শুনছি।

তিনি বলেন, গণতন্ত্রে কর্মসূচি থাকবে। বিরোধী দলের কর্মসূচি থাকবে, পার্লামেন্টেও কথা বলবেন, পার্লামেন্টের বাইরেও কথা বলবেন- এতে কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে- আপনারা অতীতের পুনরাবৃত্তি করলে সেটা কিন্তু অতীতের সংস্কৃতির দিকেই যাবে, অন্ধকার কিন্তু ঘনিয়ে আসবে।

দেশে বিদ্যুৎ এবং গ্যাসের সংকট সৃষ্টি হয়েছে, সেটা তো সরকারের নিজস্ব কোনো কারণে হয়েছে তা তো নয়। এখন গ্লোবাল যুদ্ধ- আমেরিকা-ইরান যুদ্ধ করছে, সেটার দায় কি বাংলাদেশের সরকারের? ‘হরমুজ প্রণালী’ দিয়ে প্রায় অধিকাংশ জ্বালানির জাহাজ আসে, কিন্তু ভয়ে এখন জাহাজগুলো ওদিক দিয়ে আর আসছে না। এই কারণে আমাদের প্রয়োজনীয় যে জ্বালানি, সে জ্বালানি আনা যাচ্ছে না। এজন্য আমাদের ঘাটতি হয়েছে। আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো চালানো, আমাদের কলকারখানাগুলো চালানো কষ্টকর হচ্ছে এবং আমাদের বাড়িতে বাড়িতে চুলা জ্বালাতেও কষ্ট হচ্ছে, রান্নাতেও কষ্ট হচ্ছে। কিন্তু বিরোধী দল একটা বিকল্প পথ দেখিয়ে দিন যে কীভাবে এটা নিরসন করা যায়। কিন্তু পরিকল্পিতভাবে একটা অচল অবস্থা তৈরি করা, অচলায়তন তৈরি করা- এটা আমার মনে হয় ঠিক নয়।

 

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার জাপানে যে কোনো সময় হতে পারে ভূমিধস, হাই অ্যালার্ট জারি

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

৩ সন্তানকে হত্যা: অভিযুক্ত নারীর বিচার বাতিল ঘোষণা মার্কিন আদালতের

বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

দেশের বিচারব্যবস্থা দুর্বল, শক্তিশালী করতে হবে: নাহিদ ইসলাম

১০

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

ঢাকা এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মারা মরদেহ

১২