১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

ছবি: সংগৃহীত

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চ। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে এ লংমার্চ শুরু হয়।

এর আগে  সকাল ৭টায় শুরু হয় লংমার্চের উদ্বোধনী সমাবেশ। এ সমাবেশে জোটের বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

চট্টগ্রাম অভিমুখী এ লংমার্চে চারটি পথসভা করার কথা রয়েছে।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। লংমার্চে নেতৃত্ব দেয়ার পাশাপাশি বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার জাপানে যে কোনো সময় হতে পারে ভূমিধস, হাই অ্যালার্ট জারি

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, নিহত অন্তত ১০

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

৩ সন্তানকে হত্যা: অভিযুক্ত নারীর বিচার বাতিল ঘোষণা মার্কিন আদালতের

বিরোধী দল অবশ্যই সরকারের সমালোচনা করবে, তবে সেটা যৌক্তিক হতে হবে: রিজভী

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

দেশের বিচারব্যবস্থা দুর্বল, শক্তিশালী করতে হবে: নাহিদ ইসলাম

১০

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

ঢাকা এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ মারা মরদেহ

১২