দাম ভালো হওয়ায় জমজমাট মিষ্টি কুমড়ার হাট

ছবি : সংগৃহীত।

ফরিদপুরের মধুখালী উপজেলার বিভিন্ন মাঠে মিষ্টি কুমড়া আবাদ করেন চাষিরা। বাড়তি সার ও কীটনাশক ছাড়াই স্বল্প খরচে বিষমুক্ত মিষ্টি কুমড়া উৎপাদন করে ভালো দামও পাচ্ছেন তারা। এতে জমজমাট হয়ে উঠেছে মিষ্টি কুমড়ার হাট। 

সরেজমিনে মধুখালী সদরে কুমড়ার হাটে গেলে ব্যবসায়ী ও চাষিরা জানান, উৎপাদিত কুমড়া স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায়ও পাঠানো হচ্ছে।

প্রতি হেক্টর জমিতে সব মিলিয়ে খরচ হয় প্রায় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা। আর কুমড়া বিক্রি হয় দুই থেকে আড়াই লাখ টাকার। চাষিরা এখন কুমড়া বাজারজাত করার কাজে ব্যস্ত। তবে গতবারের তুলনায় ফলন এ বছর অনেক কম।

মধুখালী বাজারে আসা বামুন্দী গ্রামের চাষি মো. জিয়াউর বলেন, ‘চার পাখি (এক পাখি= ২৮ শতাংশ) জমিতে কুমড়ার চাষ করেছি। গাছ মারা যাওয়ায় ফলন অনেক কম হয়েছে। প্রতিপিস কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করছি।’

এক ব্যবসায়ী  বলেন, আমাদের এলাকার মিষ্টি কুমড়ার ব্যাপক চাহিদা রয়েছে। এখান থেকে মিষ্টি কুমড়া নিমশা, সাতক্ষীরা, মাগুরা, মানিকগঞ্জ, যশোর, খুলনা, ঢাকা, গোপালগঞ্জসহ কয়েকটি জেলায় চলে যায়।

মধুখালী বাজারের কুমড়া আরতের ব্যবসায়ী আলম শেখ বলেন, ‘এ বছর ফলন কম হওয়ায় কুমড়ার আমদানি কিছুটা কম। আমরা প্রতিকেজি কাঁচা কুমড়া ১০ থেকে ১২ টাকা এবং পাকা কুমড়া ৩০ থেকে ৪০ টাকায় কিনেছি। এ ছাড়া কুমড়াভেদে প্রতিটি চুকতা বা লট ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী এ প্রতিবেদককে বলেন, ‘কৃষকদের মাঠ পর্যায়ে কুমড়া চাষে প্রশিক্ষণ দেওয়া হয়।

উপজেলায় এ বছর দুই হাজার ১৫ হেক্টর জমিতে কুমড়ার চাষ করা হয়েছে। লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ১০ হেক্টর। মিষ্টি কুমড়ার ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার মেট্রিক টন।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

দুই বছরেও শুরু হয়নি তোফাজ্জল হত্যার বিচার, এখনো ১৭ আসামি পলাতক

জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিখ্যাত সেই হাটে এখনও পাওয়া যাচ্ছে ৬ জাতের আম, দাম কত?

ট্রাম্পের কব্জায় গ্রিনল্যান্ড, কী আছে যুক্তরাষ্ট্র-ডেনমার্ক চুক্তিতে?

ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যার হুমকি, বিএনপি নেতাকে অব্যাহতি

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

মা প্রবাসে যাওয়ার তিন দিনের মাথায় সন্তানসহ বাবার বিষপান, ৩ শিশুর মৃত্যু

১০

'আট দফা' থেকে 'এক দফা' - শফিকুর রহমানের হুশিয়ারি

১১

দূরের যুদ্ধের’ খেসারত দিচ্ছে দক্ষিণ এশিয়ার ২০০ কোটি মানুষ

১২