রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুললেন পরীমনি

ছবি : সংগৃহীত।

শরীফুল রাজ ও পরীমনির প্রেম, বিয়ে আর বিচ্ছেদ নিয়ে কম আলোচনা হয়নি। ভালোবেসে দুই তারকার বিয়ে হলেও সেই সংসার বেশিদিন টেকেনি।

বিচ্ছেদের পর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও একটি প্রশ্ন আজও ঘুরে ফিরে আসে এই ভাঙনের পেছনে কি তৃতীয় কোনো পক্ষ ছিল? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে এই গুঞ্জন নিয়েই সরাসরি কথা বলেছেন পরীমনি। 

নায়িকা স্পষ্ট ভাষায় তিনি জানান, তাদের বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই। অভিনেত্রীর কথায়, সম্পর্ক ভেঙেছে মূলত বোঝাপড়ার অভাব থেকে। তার মতে, সংসার টিকিয়ে রাখতে যেমন চেষ্টা দরকার, তেমনি সেই চেষ্টাকে বুঝে নেওয়া ও সম্মান করাও জরুরি, যেটার ঘাটতিই ছিল তাদের সম্পর্কে।

শুধু তাই নয়, বিনোদন অঙ্গনে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও তুলে ধরেন পরীমনি। অনেকের ধারণা, তার কারণে নাকি রাজ সন্তানের খোঁজ নিতে পারছেন না। এই অভিযোগকে পুরোপুরি অস্বীকার করে পরীমনি বলেন, এটি একেবারেই সত্য নয়। বরং তিনি চান, রাজ নিজের ভেতর থেকেই বাবার দায়িত্ব অনুভব করুক কোনও  চাপ বা অনুরোধ ছাড়াই।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে পারিবারিক আয়োজনে বিয়ে করেন পরীমনি ও শরীফুল রাজ। ২০২২ সালের আগস্টে জন্ম নেয় তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। সন্তান জন্মের পরও দাম্পত্য জীবনে নানা টানাপোড়েন চলতে থাকে। 

একাধিকবার মান-অভিমান মিটিয়ে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিলেও সম্পর্ক স্থায়ী হয়নি। বিশেষ করে রাজের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কিছু ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই তারকা দম্পতির। বিচ্ছেদের পর দুজনই ব্যস্ত নিজেদের কাজ নিয়ে। 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রধানমন্ত্রীর সহায়তা প্রদান

পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি

নির্বাচনে হারিনি, আমি পদত্যাগ করব না: মমতা

চার দিনে রেমিট্যান্স এলো ৫৫৯৭ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনার বিচার দাবি হেফাজতের

হাম ও উপসর্গে একদিনে ৬ জনের মৃত্যু

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের চেষ্টা করব: মির্জা ফখরুল

খালি পেটে চা-কফি নাকি পানি, কোনটি পান করা যাবে?

হজে গিয়ে ২ বাংলাদেশির মৃত্যু

নতুন সাইবার প্রতারণা ‘এসএমএস পাম্পিং’

১০

১০ কবি-লেখক পাচ্ছেন এসবিএসপি সাহিত্য পুরস্কার

১১

দেশে কোথাও লোডশেডিং নেই, দাবি মন্ত্রীর

১২