কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

ঢাকার কারওয়ান বাজারের পাইকারি কাঁচাবাজার সরানোর জন্য প্রকল্প নেওয়া হয় দুই দশক আগে। গাবতলী, মহাখালী ও যাত্রাবাড়ীতে তিনটি পাইকারি বাজার তৈরি করে স্থানান্তরের লক্ষ্য ধরা হয়।

সে লক্ষ্য এখনো পূরণ হয়নি, ক্ষমতার পালাবদল ঘটেছে একাধিকবার। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকেও চেষ্টা কম হয়নি, এবার বিএনপির নতুন সরকার ছয় মাসের মাথায় এসে কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরানোর নির্দেশনা দিল।

অব্যবহৃত পড়ে আছে গাবতলী পাইকারি কাঁচাবাজার। সেখানে রাখা হয় ডিএনসিসির এক্সেভেটর, ডাম্প ট্রাক, গাড়ি।

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই প্রক্রিয়া আসলেই কী শেষ করতে পারবে নগর কর্তৃপক্ষ? বিকল্প হিসেবে গাবতলীতে যে বাজার তৈরি করা হয়েছে, তা ব্যবসা পরিচালনার জন্য প্রস্তুত?

গাবতলী মোড় থেকে বেড়িবাঁধের রাস্তায় ওঠে একটু সামনে গেলে হাতের বামে পড়ে গাবতলীর পাইকারি কাঁচাবাজার।

বাজারের জন্য নির্মিত ভবনগুলোর বিভিন্ন অংশও জরাজীর্ণ হয়ে পড়েছে। মেঝেতে পড়ে আছে ভাঙা কাচ। কোনো আড়ত সেখানে যায়নি। জায়গাটি অনেকটা পতিত।

বাজারের প্রবেশমুখে বসেছে ডিএনসিসি পরিবহন চালক ও শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের কার্যালয়।

সেখানেই কথা হয় ইউনিয়ন নেতা আবদুল কাদিরের সঙ্গে। বাজার এলাকা ও ভবনের অবস্থায় তুলে ধরে তিনি বলেন, কারওয়ান বাজারের কাঁচামালের ব্যবসা সেখানে সরিয়ে নেওয়া কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন আছে।

“আপনি নিজেই ঘুরে দেখেন। ভবনগুলো পুরনো হয়েছে। কাচ ভেঙে গেছে, রং উঠে যাচ্ছে। গাড়ি রাখার স্টেশন হয়ে গেছে। এখানে কারওয়ান বাজারের পাইকারি বাজার আনলে উল্টো গাবতলী মোড় থেকে ঢাকা উদ্যান পর্যন্ত আরও জ্যাম হয়ে যাবে।”

গাবতলী পাইকারি কাঁচারবাজার বাদ দিলে মহাখালী ও যাত্রাবাড়ীতে যে দুটি বাজার তৈরি করা হয়েছে, সেখানেও কী সরানো সম্ভব?

মহাখালীর বাজার ভবনটি ডিএনসিসি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। যাত্রাবাড়ীতে কিছু দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু কারওয়ান বাজার থেকে কোনো আড়ত সেখানে যায়নি।

রাজধানীর যানজট কমানো এবং পরিবহন ও পাইকারি বাজার পুনর্গঠনের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে গেল ২৯ অগাস্ট কারওয়ান বাজারের কাঁচাবাজার গাবতলীতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ব্যবসায়ীরা বলছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে কার্যকর আলোচনা হয়নি।

তাদের প্রশ্ন, শুধু কারওয়ান বাজার থেকে সরিয়ে দিলেই হবে না, বিপুলসংখ্যক আড়তদারের জন্য বাস্তবসম্মত বিকল্পও দিতে হবে।

উত্তর কারওয়ান বাজার আদর্শ ফল ব্যবসায়ী আড়ৎ মালিক সমিতির সভাপতি আবু সালেক বলেন, যাত্রাবাড়ীতে যাদের বরাদ্দ হয়েছে, তাদের কেউ কেউ সেখানে যেতে পারেন। কিন্তু কারওয়ান বাজারে থাকা হাজার হাজার ব্যবসায়ীর জন্য একটি জায়গা দরকার।

তিনি বিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “সরকার কয় সরাবে। কিন্তু সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের নেই। আড়তদারদের সঙ্গে বসে যদি পরিকল্পনা করত…ঢাকার বাইরে বা আশপাশে বিশাল একটা জায়গা করত তাহলে সবাই যেতে পারত।”

চীনে যাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে আবু সালেক বলেন, সেখানে বড় শেড তৈরি করে সরকার ব্যবসায়ীদের দিয়েছে এবং কিস্তিতে অর্থ নেওয়ার ব্যবস্থা করেছে।

ঢাকার বাইরে বা আশেপাশে একই ধরনের বড় বাজার তৈরি করা হলে ব্যবসায়ীরা যেতে রাজি হবেন বলে তিনি মনে করেন।

কারওয়ান বাজারের যানজটের জন্য সড়কে মালামাল ওঠানো-নামানো এবং চাঁদাবাজিকেও দায়ী করেন আবু সালেক।

তার ভাষ্য, নির্দিষ্ট সড়কে মালামাল ওঠানো-নামানো নিয়ন্ত্রণ করা গেলে যানজট অনেকটাই কমানো সম্ভব।

কারওয়ান বাজার পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলম বলেন, গাবতলীতে যেখানে তাদের সরিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, সেখানে ট্রাক, রড আর সিমেন্ট পড়ে আছে। কোনো মানুষ নেই।

ব্যবসায়ী সমিতিগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, কারওয়ান বাজারে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ আড়তদার রয়েছেন এবং বাজারটিকে ঘিরে ১৪টি ব্যবসায়ী গ্রুপ রয়েছে।

কারওয়ান বাজারের পাইকারি বাজার সরাতে বিএনপির চারদলীয় জোট সরকারের সময় ২০০৬ সালের অক্টোবরে ‘ঢাকা শহরের তিনটি পাইকারি কাঁচাবাজার নির্মাণ’ প্রকল্প একনেকে অনুমোদিত হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

নাগরিকের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

অডিও ভাইরাল : ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলকে প্রত্যাহার

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

চাটমোহরে হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোনো কারখানা: বিজিএমইএ

ইমিগ্রেশনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

১২