পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত এইচ.ই. জঁ-মার্ক সেরে-শার্লে। 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, বিমান চলাচল, শিক্ষা, সংস্কৃতি ও মানবসম্পদ উন্নয়ন এবং সাধারণ পরিষদের (ইউএনজিএ) অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তন এবং বহুপক্ষীয় অংশীদারিত্বের বিষয়গুলোও নিয়েও আলোচনা হয়।

বৈঠকে প্রতিমন্ত্রী অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রযুক্তি এবং ফার্মাসিউটিক্যালস খাতে আরও বেশি ফরাসি বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি তিনি আইনি উপায়ে কর্মী অভিবাসনের ওপর জোর দেন এবং অনিয়মিত অভিবাসন ও মানব পাচারের বিরুদ্ধে বাংলাদেশের জিরো-টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন, যার মধ্যে ১৩ লাখ রোহিঙ্গার জন্য ফ্রান্সের মানবিক সহায়তা এবং তাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি নাগরিকদের জন্য ভিয়েতনামের ভিসা ব্যবস্থা সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির

কারওয়ান বাজার থেকে কাঁচামালের আড়ত সরবে? বিকল্প ৩ বাজারের কী হাল?

সারাদেশে আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

মক্কা ও মদিনার নিরাপত্তার জন্য মাওলানা তারিক জামিলের দোয়া

নাগরিকের অধিকার রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী

অডিও ভাইরাল : ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুলকে প্রত্যাহার

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের জাকিরের আপত্তিকর ভিডিও ভাইরাল, ভিডিও কলে থাকা নারী কে

চাটমোহরে হত্যা মামলায় নিরীহ মানুষকে হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

জ্বালানি সংকটে বন্ধ হয়নি কোনো কারখানা: বিজিএমইএ

ইমিগ্রেশনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্পাদক গ্রেপ্তার

১০

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১১

ভারতে যাওয়ার পথে দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আওয়ামী লীগ নেতা এম এ খালেক গ্রেপ্তার

১২