পে-স্কেলের জন্য অর্থের যোগান নিয়ে যা বললেন উপদেষ্টা

ছবি : সংগৃহীত।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার পে-স্কেলের জন্য অর্থের যোগান করে দিয়ে গেছে। পরবর্তী নির্বাচিত সরকার এসে এ সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। হয়তো বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে। পে স্কেল বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগবে বলেও জানান অর্থ উপদেষ্টা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন অর্থ উপদেষ্টা।

দেশের অর্থনীতি এখন ‘সন্তোষজনক অবস্থানে’ আছে বলে দাবি করে সালেহউদ্দিন আহমেদ বলেন, এটি নড়বড়ে অবস্থায় নেই। পরবর্তী সরকার দায়িত্ব নিলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে হবে না। তিনি বলেন, ৫ আগস্টের পর নড়বড়ে অর্থনীতি দেড় বছরে ঠিক করা হয়েছে।

তিনি বলেন, তবে আগের সরকারের অনেক অপ্রয়োজনীয় প্রকল্প বন্ধ হওয়ায় কর্মসংস্থান কমে গেছে। সেটা চ্যালেঞ্জ হবে কিছুটা, যোগ করেন অর্থ উপদেষ্টা।

এস আলম গ্রুপের অর্থপাচার সংক্রান্ত অভিযোগের প্রেক্ষাপটে একটি সালিশি মামলা হয়েছে বলে জানান তিনি। এ বিষয়ে আইনি লড়াই পরিচালনার জন্য একটি ব্রিটিশ আইন সংস্থার সঙ্গে চুক্তি হচ্ছে।

স্বচ্ছতার প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, তিনি নিজেসহ সরকারের অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সব বিষয় দেখতে পায় না মন্তব্য করে তিনি বলেন, তাদের বদনাম করছি না, তবে মৌলিক বিষয়গুলো খতিয়ে দেখলে অনেক কিছুই পরিষ্কার হবে।

এই সরকারের মেয়াদের মধ্যেই জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুই অংশে কার্যকরভাবে ভাগ করা হবে বলে জানান তিনি। বিদ্যুতের ট্যারিফ ‘রেশনালাইজেশন’ বা যৌক্তিকীকরণের কাজ চলছে এবং এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ পড়বে না বলেও আশ্বস্ত করেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২