তীব্র শীতে কিয়েভে আবারও হামলা রাশিয়ার

ছবি : সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত এক সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতেই তীব্র শীতের মধ্যে কিয়েভে রাশিয়ার হামলা আবার শুরু হয়েছে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইউক্রেনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। রাতের তাপমাত্রা কিয়েভে মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াসে এবং খারকিভে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠান্ডা আবহাওয়ার সময়ে কিয়েভ ও অন্যান্য শহরে হামলা বন্ধে সম্মত হয়েছেন।

ক্রেমলিনও জানিয়েছিল, যুদ্ধবিরতি রবিবার পর্যন্ত কার্যকর থাকবে। তবে ইউক্রেনের দাবি, মস্কো যুদ্ধবিরতির মধ্যেও হামলা চালিয়েছে।

কিয়েভ সিটি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে জানিয়েছেন, প্রচণ্ড শীতের রাতে কিয়েভে রাশিয়া আবারও বড় ধরনের হামলা চালিয়েছে। তিনি রাজধানীর বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দিয়েছেন।

পরে তিনি আরো জানান, এই হামলায় দুজন আহত হয়েছেন। আঞ্চলিক সামরিক প্রধান ওলেগ সিনেগুবভ জানান, পূর্বাঞ্চলীয় খারকিভেও রাশিয়ার গোলাবর্ষণে দুইজন আহত হয়েছেন।

তিনি লিখেছেন, কয়েক ঘণ্টার হামলায় মূলত জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছিল। উদ্দেশ্য ছিল ‘সর্বোচ্চ ধ্বংসযজ্ঞ চালানো এবং তীব্র তুষারপাতের মধ্যে শহরকে তাপহীন করা।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেনে আগ্রাসনের চার বছর পূর্ণ হবে। রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা বুধবার আবুধাবিতে শুরু হওয়ার কথা রয়েছে। তবে ভূখণ্ড ইস্যুতে এখনো কোনো সমাধান হয়নি। রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে চায়, কিন্তু কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে।

সূত্র : রয়টার্স, এএফপি


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বেশি ভোক্তার বাজারে প্রবেশ: ববি হাজ্জাজ

ঢাকা কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক আহত

যুদ্ধের চাপ,রাজনৈতিক অস্থিরতা-ইসরায়েল ছাড়ছেন হাজারো মানুষ

জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ, ভিপিকে মেরে ক্যাম্পাস ছাড়া করল ছাত্রদল

৬ আগস্ট থেকে সাধারণের জন্য খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

অতিরিক্ত বিদ্যুৎ বিল;গুজব নাকি বাস্তবতা?

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই জাদুঘর, সাধারণের জন্য খুলছে পরদিন

শেষ মুহুর্তে বদলে গেলো সিদ্ধান্ত!ইউক্রেনে হামলা করল না ইরান

১০

সমকামিতা কি জন্মগত নাকি পরিবেশের প্রভাব?

১১

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা

১২