শত তরুণের আড্ডায় পরিবর্তনের ঘোষণা

ছবি : সংগৃহীত।

পরিবার থেকেই সামাজিক পরিবর্তনের শুরু হওয়া দরকার- এমন মত দিয়েছেন তরুণরা। রাজধানীতে আয়োজিত ‘১০০ তরুণের আড্ডা’ শীর্ষক এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ধানমন্ডি-২৭ নম্বরে বাহারি আহার (রাপা প্লাজা) মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়। ‘সামাজিক রূপান্তরে যুব সম্পৃক্ততা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে তরুণরা বলেন, সমাজ ও রাষ্ট্রে টেকসই পরিবর্তন আনতে হলে আগে পরিবারে সমতা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে উপস্থাপিত ঘোষণাপত্রে বলা হয়, শিক্ষা ও কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়লেও পরিবারের সব সদস্য এখনো সমানভাবে এতে যুক্ত নন। এতে প্রজন্মের মধ্যে চিন্তা ও দক্ষতার ব্যবধান তৈরি হচ্ছে। বক্তারা বলেন, এই ব্যবধান কমাতে প্রযুক্তির সুফল সবার আগে পরিবারে পৌঁছানো জরুরি।

আলোচনায় তরুণরা জানান, তারা শুধু স্বল্পমেয়াদি আরাম বা আবেগনির্ভর চাহিদায় সীমাবদ্ধ থাকতে চান না। তারা চান পরিবর্তিত বিশ্বের সঙ্গে মানিয়ে চলার দক্ষতা অর্জন এবং পরিবারে সবার সম্মিলিত অংশগ্রহণ। এ ক্ষেত্রে সময় ব্যবস্থাপনা, আয়-ব্যয় ও সঞ্চয়ে সবার অংশগ্রহণ এবং লিঙ্গ বৈষম্য দূর করে ঘরের কাজে সমান দায়িত্ব বণ্টনের ওপর গুরুত্ব দেন তারা।

সকাল ৯টায় শুরু হওয়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও বিভিন্ন সৃজনশীল সেশন অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজের পর পাঠ করা হয় তারুণ্যের ঘোষণা এবং অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনা।

ঘোষণায় তরুণরা জানান, তারা নতুন চিন্তা ও উদ্যোগকে স্বাগত জানাবেন এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে পরিবেশবান্ধব ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগারেট-ওষুধ-মোবাইল ফোনসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সোমবার নিউইয়র্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সঙ্গী ৩৫ জন

ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীতে পরিস্থান পরিবহনের বাসে আগুন

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা

মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজের অভিযোগ, ওসি প্রত্যাহার

অপ্রতিম হত্যায় গ্রেপ্তার ৪ জনের দায় স্বীকার, দ্রুত তদন্ত শেষে বিচার শুরু: স্বরাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে যেতে ১ লাখ ডলার ফি দিতে হবে আরও ১২ মাস

১০

দেশের জ্বালানি নিরাপত্তা কেমন, স্থায়ী সমাধান কতো দূর?

১১

অপ্রতিমের প্রথম জানাজা কুবিতে, দ্বিতীয় জানাজা গন্ধমতিতে সম্পন্ন

১২