রাজধানীর পল্লবী এলাকায় পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার সিরামিক রোডে এই ঘটনা ঘটে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে সাতটার দিকে আমার সাবেক ড্রাইভার ফোন করে আমাকে জানায় পরিস্থান বাসটিতে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার বাসটি পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল সোয়া ৭টার থেকে সাড়ে সাতটার মধ্যে পরিস্থান পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় এই আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।