কান উৎসবে মা-মেয়ের রাজকীয় মুহূর্ত, ঐশ্বরিয়ার পাশে নজর কাড়লেন আরাধ্যাও

ছবি: সংগৃহীত।

ঐশ্বরিয়া রাই বচ্চন মানেই যেন রাজকীয় উপস্থিতি। আর সেটি যদি হয় কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়, তাহলে তো কথাই নেই। বছরের পর বছর ধরে কান উৎসবে নিজের সৌন্দর্য, স্টাইল আর উপস্থিতি দিয়ে ভক্তদের মুগ্ধ করে আসছেন সাবেক এই বিশ্বসুন্দরী। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে এবার তার সঙ্গে নজর কেড়েছে অভিনেত্রীর একমাত্র সন্তান  আরাধ্যা বচ্চনও

কানের প্রথম লুকে নীল গাউনে নজর কাড়ার পর দ্বিতীয় উপস্থিতিতেই যেন পুরো সামাজিক যোগাযোগমাধ্যম দখল করে নিলেন ঐশ্বরিয়া। এবার তাকে দেখা গেল নরম ব্লাশ-পিঙ্ক রঙের এক স্বপ্নিল গাউনে, যা দেখে ভক্তদের একটাই মন্তব্য— ‘এটাই সেই ঐশ্বরিয়া, যাকে দেখতে চেয়েছিলাম!’

ল’রিয়ালের আয়োজনে মেয়ে আরাধ্যা বচ্চনকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চ রিভেরায় হাজির হন ঐশ্বরিয়া। তার পরনের গাউনটি ছিল আজারবাইজানভিত্তিক বিলাসবহুল ফ্যাশন হাউস সোফি ‘কুতুর’-এর ডিজাইন করা। জানা গেছে, কেপ গাউনটির দাম প্রায় ৩ লাখ ৫০ হাজার রুপির বেশি।

সফট কার্ল করা চুল, ডায়মন্ড জুয়েলারি আর হালকা গ্ল্যাম মেকআপে ঐশ্বরিয়াকে দেখাচ্ছিল একেবারে রাজকীয়। অন্যদিকে আরাধ্যাও কম যাননি। মায়ের সঙ্গে মিল রেখে তিনি পরেছিলেন রুবি-রেড গাউন ও ম্যাচিং কেপ। খোলা চুল আর গ্লসি মেকআপে তাকে দেখে অনেকেই বলছেন, স্টার কিড নয়, যেন নতুন প্রজন্মের এক ভবিষ্যৎ ফ্যাশন আইকন।

যদিও ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে কান উৎসবে দেখা গেছে আরাধ্যাকে, তবে এবারই প্রথম কোনও আনুষ্ঠানিক অনুষ্ঠানে এতটা সাজানো-গোছানো উপস্থিতি তার। তাই ভক্তদের আগ্রহও ছিল তুঙ্গে। কানের ঝলমলে পরিবেশে মা-মেয়ের এই উপস্থিতি মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এদিকে এবার ছিল কানে ঐশ্বরিয়ার ২৪তম বছর। এত দীর্ঘ সময় ধরেও তার জনপ্রিয়তা একটুও কমেনি। বরং প্রতি বছরই ভক্তরা অপেক্ষায় থাকেন এবার কী চমক নিয়ে হাজির হন কান কুইন। আর এবারের সবচেয়ে বড় চমক হয়ে রইল তার সঙ্গে আরাধ্যার এই স্টাইলিশ উপস্থিতি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১২