গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

গোপালগঞ্জ সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ছয়জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার মাঝিগাতী ইউনিয়নের বাজুনিয়া মনা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় তারা বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন—রাতুল মোল্লা, মুন্না শেখ, রিফাত শেখ, মেহেদী হাসান, হৃদয় খান ও রিশাদ শেখ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলের খবর পেয়ে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

১২