মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে চারজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। শুক্রবার (২১ আগস্ট) রাতে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন রাষ্ট্রপতি তাদেরকে শপথ পাঠ করাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

মন্ত্রিসভার নতুন চার সদস্য হলেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পাটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী ও গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

নবাগত এসব সদস্যদের অন্তর্ভুক্তির পাশাপাশি মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের ইঙ্গিত পাওয়া গেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ রদবদল বা নতুন দায়িত্ব বণ্টন হতে পারে বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, শপথ গ্রহণের জন্য বঙ্গভবনের দরবার হল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং সকল প্রয়োজনীয় আয়োজন সম্পন্ন হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বারো শতাধিক সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ গ্রহণ করবেন। তার শপথ অনুষ্ঠানের পরই নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ধারাবাহিকতায় নির্বাচন পরবর্তী এ পরিবর্তন ও নতুন সদস্য সংযোজনকে কেন্দ্র করে বঙ্গভবন ও রাজনৈতিক অঙ্গনে নতুন তৎপরতা দেখা দিয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

১০

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

১১

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১২