তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে অবসরের ১১ বছর পর আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে রোনালদিনহোর। ৪৬ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনা এফসির অংশীদার হওয়ার পাশাপাশি খেলোয়াড় হিসেবেও যুক্ত হয়েছেন। যদিও মাঠে ফেরার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলেননি রোনালদিনহো। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতালিতে পৌঁছে রাভেনা এফসির পরিচালনাকার্যক্রমের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেন ব্যালন ডি’অরজয়ী সাবেক এই ফুটবলার। ক্লাবটির অন্যতম অংশীদার হিসেবে যুক্ত হওয়ার পর এখন তার নতুন ভূমিকাকে ঘিরেই ফুটবলবিশ্বে আলোচনা চলছে।

রোনালদিনহোর সর্বশেষ পেশাদার প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে। এরপর আর কোনো পেশাদার ম্যাচে তকে দেখা যায়নি। দীর্ঘ এক দশকের বেশি সময় পর ইতালিয়ান ক্লাবটির সঙ্গে তার নতুন অধ্যায় শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। আবার কি মাঠে দেখা যাবে ফুটবলের এই জাদুকরকে?

এই জল্পনার পেছনে অবশ্য যথেষ্ট কারণও আছে। গত জুনে রাভেনা এফসির মালিকানা ও পরিচালনার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি খেলোয়াড় হিসেবেও রোনালদিনহোর নাম আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করা হয়। ফলে ক্লাবটির হয়ে তাকে মাঠে নামানোর সুযোগ এখন কাগজে-কলমে রয়েছে।

তবে নিজের সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে রোনালদিনহো এখনই কোনো প্রতিশ্রুতি দিতে চাননি। মাঠে নামতে পারলে ভালো লাগবে জানিয়ে তিনি বিষয়টি ছেড়ে দিয়েছেন ক্লাবের সভাপতি ও কোচের ওপর।

রোনালদিনহো বলেন, ‘রাভেনার হয়ে মাঠে নামতে পারলে অবশ্যই দারুণ লাগবে। তবে এ বিষয়ে আমি নিশ্চিত করে কিছু জানি না। সবকিছু নির্ভর করছে ক্লাবের সভাপতি ও প্রধান কোচের সিদ্ধান্তের ওপর।’

রোনালদিনহোর নাম ফুটবলে আলাদা করে পরিচয়ের অপেক্ষা রাখে না। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের পাশাপাশি ইউরোপীয় ফুটবলেও নিজের জাদুকরি সামর্থ্যের ছাপ রেখেছেন তিনি। তাই এত বছর পরও তার মাঠে ফেরার সম্ভাবনা ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে।

 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে আসিফ আলি জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ

এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু

শিক্ষার্থীরা পড়ালেখা শেষে কর্মক্ষম হতে পারে এমন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে

তবে কি আবারও মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, বন্ধ থাকবে যেসব সড়ক

প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর

বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়

গ্যাসের সরবরাহ বাড়েনি শিল্পের সংকটও কাটেনি

ইরানের অর্থনীতি ধ্বংস করে সরকার পতনের হুমকি যুক্তরাষ্ট্রের

সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু

১০

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১১

পরিবার ভেবেছিল মৃত, ২৫ বছর পর স্বজনদের কাছে ফরিদ

১২