রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

জনপ্রিয় সুরকার ও গীতিকার রাজেশ ঘোষের জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের ক্যারিয়ারে রাজেশ ঘোষের অবদানের কথা স্মরণ করে আসিফ বলেছেন, তার সৃষ্টিই তাকে দিয়েছে ‘স্বাধীনতার রক্ষাকবচ’।

‘ও প্রিয়া তুমি কোথায়’র সাফল্যের পর দ্বিতীয় অ্যালবাম নিয়ে যখন নানা সংশয় তৈরি হয়েছিল, তখন রাজেশ ঘোষের ওপর ভরসা করেন আসিফ। এরপর মাত্র ছয় মাসে তৈরি হয় ‘একাকী গভীর রাতে’, ‘কেমন আছো তুমি’, ‘ভুলতে পারি না সাথী’, ‘ও পাষাণী’, ‘প্রিয়তমারে’, ‘অভিমানী’, ‘তুমি বলো আলো’ ও ‘তুমিই সুখী হও’-এর মতো জনপ্রিয় গান।

রাজেশ ঘোষকে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ গানের কম্পোজার উল্লেখ করে আসিফ বলেন, তার সুরে একটি বিশাল প্রজন্ম বেড়ে উঠেছে। শুধু সুরকার নয়, রাজেশ ঘোষের গায়কীরও প্রশংসা করেন তিনি।

ব্যক্তিজীবনে রাজেশ ঘোষকে হাসিখুশি, অমায়িক, নির্লোভ ও শান্তিপ্রিয় মানুষ হিসেবে উল্লেখ করে আসিফ লেখেন, বয়সে ছোট হলেও তার প্রতি রয়েছে সর্বোচ্চ সম্মান ও সমীহ।

জন্মদিনে প্রিয় ‘রাজেশ দা’কে শুভেচ্ছা জানিয়ে আসিফের বার্তা, ‘শুভ জন্মদিন ভাই আমার, যতক্ষণ জ্ঞান ততক্ষণ গান, অনেক আনন্দে বাঁচুন।’


  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

স্টার্কের তাণ্ডবে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

মির্জা ফখরুলের নেতৃত্বে নতুন অধ্যায়ের প্রত্যাশা, অভিনন্দন ইরানের

রাষ্ট্রপতির শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ালেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে দেয়া বিবৃতি এক ঘণ্টার মধ্যে প্রত্যাহার ভারতের

বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ

১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ

১২