সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার সকালে স্মৃতিসৌধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি। এ সময় রাষ্ট্রপতিকে তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।
পরে রাষ্ট্রপতি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। আনুষ্ঠানিকতা শেষে তিনি সরাসরি মিন্টু রোডের সরকারি বাসভবনে ফিরে যান।
রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, রোববার আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে উঠবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি।