কটকবাজারে পুকুরে অভিযান, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র

ছবি : সংগৃহীত।

কুমিল্লায় ভারত সীমান্তবর্তী এলাকায় একটি পুকুর থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১১ কুমিল্লা কম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা যায়, সীমান্ত থেকে মাত্র সাড়ে ৩০০ মিটার দূরে কটকবাজার কবরস্থানসংলগ্ন একটি পুকুরে শ্যালো মেশিন ব্যবহার করে সেচ কার্যক্রম চালাচ্ছে র‍্যাব।

এ সময় পুকুর থেকে একাধিক পিস্তল, বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

মেজর সাদমান ইবনে আলম বলেন, এখন পর্যন্ত সাদা বস্তা ও স্কচটেপে মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ওই পুকুরে আরো অস্ত্র লুকানো থাকতে পারে। অভিযান শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২