চার দিনের সফরে আজ পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত।

চার দিনের সরকারি সফরে আজ শনিবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর।

রাষ্ট্রপতির সফর ঘিরে জেলা প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রহণ করেছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র জানায়, আজ দুপুর ১টায় ঢাকার বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে পাবনার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বেলা ১টা ৪০ মিনিটে পাবনা ক্যাডেট কলেজ মাঠে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তিনি বেলা ২টায় পাবনা সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করবেন এবং সেখানে রাতযাপন করবেন।

আগামীকাল রোববার সকাল ১১টা ১০ মিনিটে পাবনা সদর উপজেলার আরিফপুর গোরস্থানে গিয়ে তিনি তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন। পরে সার্কিট হাউসে ফিরে রাতযাপন করবেন।

সোমবার সকাল ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। সন্ধ্যা ৭টায় তিনি পাবনা শহরে নিজ বাসভবনে যাবেন এবং রাত ৯টায় সার্কিট হাউসে ফিরে আসবেন।

সফরের শেষ দিন মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। এরপর দুপুর ১২টায় পাবনা ক্যাডেট কলেজ মাঠ থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হবেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদুল আজহায় ট্রেনে নারীদের জন্য পৃথক কামরা বরাদ্দ রাখার নির্দেশ

নাহিদের ৫ উইকেটে বাংলাদেশের দারুণ জয়

সালমান–ফজলের ব্যাটে প্রতিরোধ গড়ে চা বিরতিতে পাকিস্তান

১০ দিনে দেশে এলো ১২৮ কোটি ডলার রেমিট্যান্স

ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

সীমান্তে ভারতের কাটাতারের বেড়া দক্ষিণ এশিয়ার জন্য উদ্বেগজনক: নাসিরুদ্দিন পাটোয়ারী

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের বিষয়ে তদন্ত কমিটি হবে: তথ্য উপদেষ্টা

শিক্ষকদের ১৩ মে’র মধ্যে পাঠাতে হবে এমপিও ও উৎসব ভাতার বিল

‘ভণ্ড হুজুর’ বলে কাকে ইঙ্গিত করলেন মারিয়া মিম

১০

শিক্ষা কারিকুলাম নতুন করে সাজানো সময়ের দাবি: প্রধানমন্ত্রী

১১

হামের টিকার সংকট নিয়ে রাষ্ট্রীয়-আন্তর্জাতিক তদন্ত হবে

১২