‘আজ আমারও জন্মদিন, মা পরীর জন্মদিন’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির ছেলে শাহীম মুহাম্মদ পূণ্যর চার বছর পূর্ণ হয়েছে। ছেলের জন্মদিন ঘিরে ঘরোয়া আয়োজনের পাশাপাশি আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রী।

জন্মদিনের প্রথম প্রহরে ছেলেকে শুভেচ্ছা জানাতে গিয়ে মিষ্টি এক মুহূর্তের মুখোমুখি হন পরীমনি। ছেলেকে ‘বাজান, হ্যাপি বার্থডে’ বলতেই পূণ্য মাকে পাল্টা বলে, ‘হ্যাপি বার্থডে টু ইউ আম্মু’। ছেলের এমন কথায় আবেগাপ্লুত হয়ে পড়েন পরীমনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, ‘আজ আমার এই সুন্দর এক নতুন জীবনের জন্ম তোমার জন্যেই হয়েছে। আজ আমারও জন্মদিন। মা পরীর জন্মদিন। দোয়া করবেন সবাই।’

পূণ্যর জন্মদিন উপলক্ষে ঘর সাজানো হয় রঙিন বেলুনে। টেবিলে রাখা হয় কয়েকটি কেক। সেই আয়োজনের পাশেই ঘুমিয়ে থাকতে দেখা যায় ছোট্ট পূণ্যকে। মুহূর্তটির ভিডিওও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন পরীমনি।

ভিডিওর ক্যাপশনে মজার ছলে তিনি লেখেন, ‘আমার বাজান বড় হয়ে দেখবে এসব পাগলামি করি আমরা।’

২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় পরীমনির ছেলে পূণ্য। এরপর থেকে প্রতিবছরই ছেলের জন্মদিন বিশেষভাবে উদযাপন করেন অভিনেত্রী।

তবে এবার জাঁকজমকের চেয়ে মা-ছেলের ভালোবাসা ও আবেগই বেশি ফুটে উঠেছে পরীমনির আয়োজনে। পূণ্যর জন্মদিনকে নিজের জীবনেরও বিশেষ এক দিন হিসেবে দেখছেন তিনি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

আবারও ভারত থেকে গম কিনছে বাংলাদেশ, কেজি কত টাকা?

১০

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

১১

সরকার-বিরোধীদলের যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে: রিজভী

১২