বিএনপির সাংস্কৃতিক প্রচারণায় জনপ্রিয় শিল্পীরা

ছবি: সংগৃহীত

আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংস্কৃতিক প্রচারণায় নেমেছে বিএনপি। দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সাংস্কৃতিক উপ-কমিটির উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়।

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নির্বাচনি আসনে আয়োজিত এই কর্মসূচিতে নেতৃত্ব দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং সাংস্কৃতিক উপ-কমিটির প্রধান।

দিনভর শিল্পীরা নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ঘুরে সংগীত পরিবেশন করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং প্রচারণায় মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখা যায়।

কর্মসূচিতে অংশ নেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী, বিপাশা ইয়াসমিন, মিমি আলাউদ্দিন, মুহিন খান, শওকত আলী ইমন ও রিমি। পাশাপাশি উপস্থিত ছিলেন অভিনেত্রী রিনা খান, শিমলা, শাহ হুমাইরা সুবহা, নায়ক শাহেদ এবং উপস্থাপিকা জান্নাতুল ফেরদৌস তুলি।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নাজমুল আবেদীন মোহন এবং সাংস্কৃতিক উপ-কমিটির সমন্বয়ক সাহিত্যিক ও গীতিকবি ড. মানব সুরত কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, সংস্কৃতিভিত্তিক প্রচারণা মানুষের কাছে সহজে পৌঁছায় এবং দ্রুত সাড়া পাওয়া যায়। সে কারণেই নির্বাচনের সময় এ ধরনের উদ্যোগকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

নির্বাচন যত এগিয়ে আসবে, ততই সাংস্কৃতিক কার্যক্রম বাড়ানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আগামী দিনগুলোতেও এ ধরনের প্রচারণা চলবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২