অবৈধ অস্ত্র রোধে নাফ নদীতে টহল জোরদার

ছবি : সংগৃহীত।

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তবর্তী নাফ নদে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী তৎপরতা ঠেকাতে নৌ টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় নাফ নদে নৌ টহল কার্যক্রম পরিদর্শন শেষে টেকনাফ-মায়ানমার ট্রানজিট ঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, ২ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী সাধারণ মানুষ যেন নিরাপদ ও নির্ভয়ে উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে যেতে পারে, সে লক্ষ্যেই বিজিবির টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

একই সঙ্গে নাফ নদ ব্যবহার করে যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম, গোলাগুলি বা আতঙ্ক সৃষ্টির চেষ্টা না হয়, সে বিষয়েও সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

বিজিবির এই কর্মকর্তা আরো জানান, নির্বাচনকালীন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্রের পাশাপাশি মাদক পাচার রোধেও সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে। সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে ড্রোনসহ আধুনিক প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে।

নির্বাচনকে ঘিরে কোনো ধরনের শঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে লেফটেন্যান্ট কর্নেল হানিফুর রহমান বলেন, এখন পর্যন্ত কোনো ধরনের উদ্বেগজনক পরিস্থিতি দেখা যায়নি।

একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিজিবি দায়িত্ব পালন করছে।

তিনি আরো বলেন, নির্বাচনকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রাথমিকভাবে কোনো ধরনের মারণাস্ত্র ব্যবহার করা হবে না। তবে পরিস্থিতির অবনতি হলে ঊর্ধ্বতন নির্দেশনা ও প্রচলিত নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবির অধিনায়ক জানান, নির্বাচন চলাকালে বাহিনী রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে এবং সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করবে।

জরুরি পরিস্থিতি মোকাবেলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে, যাতে দ্রুত কুইক রেসপন্স ফোর্স ঘটনাস্থলে পৌঁছাতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিরোধী দলের নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল

বাস-অটোরিকশার সংঘর্ষে অটোচালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী

ছোট্ট যে ২ আমলে বান্দার গুনাহ ঝরে যায়

পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে যাওয়ার বিষয়ে সতর্ক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

হামের সংক্রমণেও টিকা কার্যকর,বলছে আইসিডিডিআর,বি

আনুষ্ঠানিক ঘোষণার আগেই গুগল পিক্সেল ১১ সিরিজের দামের তথ্য ফাঁস

মানবিক কারণ দেখিয়ে ড্রপআউট ছাত্রদল নেতাদের ছাত্রত্ব বহাল

রোহিঙ্গাদের জন্য ২৫ দশমিক ২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা

সালাহকে দলে টানতে তুর্কি ক্লাবের চমকপ্রদ প্রস্তাব

১০

কাঁচামরিচ আমদানির অনুমতি, ২–৫ দিনের মধ্যে দাম কমার আশা

১১

নিয়োগের ৪ দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমানের পদত্যাগ

১২