পরিবেশের ক্ষতি করে কোনও শিল্পায়ন করা যাবে না

ছবি: সংগৃহীত

পরিবেশের ক্ষতি করে কোনও শিল্পায়ন করা যাবে না। দেশের উন্নয়ন ও পরিকল্পিত শিল্পায়ন হতে হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

রোববার (৬ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়ায় দিনব্যাপী একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। এ সময় স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিজ ইস্পাত কোম্পানির বিরুদ্ধে পরিবেশ দূষণ ও খাল ভরাটের অভিযোগ সরেজমিনে পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।

শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের উন্নতির জন্য প্রোডাকশনের দরকার, আমাদের শিল্পায়নের দরকার। কিন্তু সেটা হতে হবে পরিবেশবান্ধব। লক্ষ্য রাখতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয়। কারণ আমরা যদি বাঁচতেই না পারি, তাহলে আমাদের টাকা-পয়সা দিয়ে কোনও লাভ নেই।’

পরে প্রতিমন্ত্রী উপজেলার বাউশিয়ায় গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। এরপর উপজেলা অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই পলিথিন ও প্লাস্টিক দূষণমুক্ত বাংলাদেশ। প্রাকৃতিকভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আপনারা গাছ লাগান, সেই গাছের পরিচর্যা করুন। একদিন এই গাছই আপনাদের সম্পদে পরিণত হবে।’

তিনি বলেন, ‘সরকার ইতোমধ্যে দেশে ৩ কোটি গাছ রোপণ করেছে। ভবিষ্যতে আরও ব্যাপকভাবে বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিক দূষণ বন্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্লাস্টিক ও পলিথিন পচনশীল নয়। দীর্ঘদিন পরিবেশে টিকে থেকে এগুলো মাটি ও পানিদূষণ ঘটায়। তাই শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব জায়গায় পলিথিন ও প্লাস্টিকমুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়তি দাম দিলে ডিলার ও খুচরা দোকানে মিলছে সার

পরিবেশের ক্ষতি করে কোনও শিল্পায়ন করা যাবে না

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-কিশোর

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে : সড়ক প্রতিমন্ত্রী

‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

আরও ২ মামলায় হাইকোর্টে জামিন চিন্ময় দাসের

বিপিএল কেন হচ্ছে না জানতে চাইবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল

তরুণ-যুবকদের দক্ষতা বাড়াতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি’র প্রশিক্ষণ কর্মসূচি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮

সেতুবন্ধনে পাবিপ্রবি ও রুশ শিক্ষার্থীদের সাংস্কৃতিক আড্ডা

১০

রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

১১

কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগ নেত্রী মাহিয়া মনি গ্রেপ্তার

১২