‘লং মার্চের’ নামে বিরোধীদল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

সংসদীয় পথ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় ‘লং মার্চ’ কর্মসূচির নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  

রুহুল কবির রিজভী বলেন, বিরোধী দল রাজপথে লং মার্চের কর্মসূচি দিয়ে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ব্যক্তিগতভাবে অশ্রাব্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করছে। দলটির পক্ষ থেকে এসব কর্মকাণ্ডে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, প্রকাশ্যে এমন কিছু শব্দ ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ মানুষের সামনে উচ্চারণ করাও সম্ভব নয়।

জ্বালানি সংকট ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও বিরোধী দলের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে তারা কেবল সমালোচনা করছে, কিন্তু সংকট সমাধানে কোনো গঠনমূলক প্রস্তাব দিচ্ছে না। সংসদে এ বিষয়ে পরামর্শ না দিয়ে তারা বাইরে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের রিজার্ভ বৃদ্ধির মতো ইতিবাচক অর্জনগুলো বিরোধী দল জনগণের সামনে তুলে ধরছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, সরকারের ইতিবাচক কর্মকাণ্ড আড়াল করতেই এসব প্রচেষ্টা চালানো হচ্ছে।

রিজভী আরও বলেন, সরকার ব্যর্থ হয়েছে এমন অভিযোগ তুলে বিরোধী দল রাজপথে আন্দোলন করলেও সাধারণ মানুষ তাদের এই ভূমিকাকে ভালোভাবে দেখছে না। দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করে সংসদে দাবি ও প্রস্তাব তুলে ধরার পরিবর্তে রাজপথে আন্দোলনকে বেছে নেওয়া মূলত সরকারের সার্বিক উন্নয়নকে আড়াল করার অপচেষ্টা।

এদিকে বিএনপির পাঁচ দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে দাবি করেন রিজভী। দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টানানো সব বিলবোর্ড ও ব্যানার দ্রুত খুলে ফেলতে হবে।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, আসাদুল করিম শাহীন, তারিকুল ইসলাম তেনজিং ও ডা. জাহিদুল কবিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের ক্রিকেটারকে ‘বিতর্কিত’ অঙ্গভঙ্গি করে শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক

সৃজনশীল অর্থনীতিকে জিডিপির ৩ শতাংশে নিতে চায় সরকার: অর্থমন্ত্রী

রান্না না করে নাচের ক্লাসে যাওয়া নিয়ে ঝগড়া, দুই সন্তানের সামনেই স্ত্রীকে নির্মমভাবে হত্যা

বাংলাদেশ-ইতালি সম্পর্ক আরও জোরদারে সহযোগিতা বাড়াতে চান স্থানীয় সরকারমন্ত্রী

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ২২ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

চল্লিশ পেরোনোর পর সুখী-সুন্দর থাকার মন্ত্র জানালেন কুসুম

ঠাকুরগাঁওয়ের স্কাউট সদস্যদের সঙ্গে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সৌজন্য সাক্ষাৎ

রোহিঙ্গা সংকটে অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়েছে: প্রধানমন্ত্রী

ইউনেস্কোর ‘ডিজিটাল লার্নিং উইকে’ যোগ দিতে ফ্রান্সে শিক্ষামন্ত্রী

সাভারে এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪

১০

সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীলতার রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে: রাষ্ট্রপতি

১১

রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭.৫০ বিলিয়ন ডলার

১২