নেপালে বালেন্দ্র ক্ষমতা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত ।

নেপালে নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ দায়িত্ব গ্রহণের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি গ্রেপ্তার হয়েছেন। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও।

শনিবার ভোরে পুলিশ ভক্তপুরের গুন্ডু এলাকায় নিজ বাসভবন থেকে অলিকে আটক করে। অলির ব্যক্তিগত সচিব জনক ভট্ট জানান, একই সময়ে সূর্যবিনায়ক এলাকা থেকে রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ‘জেন-জি’দের বিক্ষোভ দমনে কঠোর অবস্থান গ্রহণ এবং হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয় এবং পরে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সাবেক বিচারক গৌরী বাহাদুর কার্কির নেতৃত্বাধীন একটি তদন্ত কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে অলি, লেখক এবং তৎকালীন পুলিশের প্রধান চন্দ্র কুবের খাপুংকের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসের ৮ ও ৯ তারিখে দুর্নীতিবিরোধী বিক্ষোভে অন্তত ৭৭ জন নিহত হন। নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২