৫ বিষয়ে এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে শিক্ষার্থীদের লংমার্চ

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) সড়ক অবরোধ করেছিল আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রাতের মধ্যেই পরীক্ষা স্থগিতাদেশের ঘোষণা চেয়েছিল তারা। নাহলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণা দেন তারা। তবে স্থগিতের সেই ঘোষণা না আসায় আজ দুপুর দেড়টার দিকে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। 

পরীক্ষা শেষে বেলা ১টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে যাবেন তারা। আজ বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সপ্তম দিনের পরীক্ষা। সকাল ১০টা থেকে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে তিনটি, মাদ্রাসা শিক্ষা বোর্ডে একটি এবং কারিগরি শিক্ষা বোর্ডে একটি— মোট পাঁচ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের রুটিন অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে চট্টগ্রাম বোর্ড ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা স্থগিতের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন একদল শিক্ষার্থী। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির কারণে দুর্যোগ শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানান তারা।

‎দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। এ সময় তারা শিক্ষার্থীরা ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘কে বলেছে, কে বলেছে—শিক্ষামন্ত্রী’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘জ্বালো রে জ্বালো—আগুন জ্বালো’, ‘আপস না সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’—এমন নানা স্লোগান দেন। তাদের হাতে পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সংবলিত প্ল্যাকার্ডও দেখা যায়।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়ূর: প্রকৃতির অপরূপ সুন্দর পাখি

১

রাশিয়ায় চাকরির নামে মানবপাচার, ড্রোন হামলায় ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

২

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৭ জনের

৩

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

৪

আগুন আর কালো ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না

৫

সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি

৬

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

৭

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?

৮

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

৯

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

১০

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

১১

রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

১২