সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ‘ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড’ নামের একটি ওষুধ উৎপাদন কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। উদ্ধার ও সহায়তা কার্যক্রমে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সঙ্গে এবার যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা ছড়িয়ে পড়লে আশপাশের অন্যান্য স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট যুক্ত হয়। বর্তমানে মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্রে আরও জানা গেছে, কারখানাটির ছয়তলা ভবনে আগুনের সূত্রপাত হয়। ভবনের ভেতরে ওষুধ তৈরির কাজে ব্যবহৃত প্রচুর রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, কারখানার ভেতরে উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতব যন্ত্রাংশ ও অন্যান্য শিল্পসামগ্রী রয়েছে। আগুনে এসব মালামাল বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের সঠিক কারণ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে জানা যাবে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যুক্ত রয়েছেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগুন আর কালো ধোঁয়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না

১

সেনাবাহিনীর পর এবার যোগ দিলো বিজিবি

২

সৌদি বিমানবন্দরে আটকা পড়েছেন ঈশ্বরদীর ৫০ ওমরাহ যাত্রী

৩

সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নেপথ্যে শাকিব খান?

৪

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

৫

টঙ্গীতে ওষুধ কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

৬

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

৭

রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

৮

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

৯

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

১০

কালিম্বা: এক মায়াবী সুরের বাদ্যযন্ত্র

১১

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

১২