রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর খবর শুনে শোকে মারা গেলেন মা।গতকাল মঙ্গলবার(১৩ অক্টোবর)  দুপুরে ছেলের মরদেহ বাড়িতে দেখার পরপরই মায়ের মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে,সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া দক্ষিণপাড়া গ্রামে। মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে স্বজন,প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়,মঙ্গলবার সকালের সলঙ্গা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলমের বড় ভাই,বেতুয়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের দ্বিতীয় ছেলে সাইফুল সরকার অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যু হয়।ছেলের মৃত্যুর খবরে মা তার বাবার বাড়ি সলঙ্গা সাওপাড়া থেকে ১ ঘন্টা পর বাড়িতে এসে ছেলের মরদেহ দেখেই শোকে মা তারা ভানু (৭০) মৃত্যুর কোলে ঢলে পড়েন। ছেলের মৃত্যুর শোকেই মায়ের মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণা। এক ঘণ্টার ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম শুরু হয়।

ধুবিল ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য সানোয়ার হোসেন মা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে মা ও ছেলেকে পাশাপাশি দাফন করা হয়েছে।

 

শহিদুল ইসলাম 

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী

১

রায়গঞ্জের সলঙ্গায় ছেলের মৃত্যুর শোকে প্রাণ গেল মায়ের

২

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, আরামকোর ভবনে আগুন

৩

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

৪

কালিম্বা: এক মায়াবী সুরের বাদ্যযন্ত্র

৫

অপরাজিতা ফুল ও নীল চা: স্বাস্থ্যগুণ, উপকারিতা ও প্রস্তুতপ্রণালী

৬

এই দিনে দেশ ছাড়েন এস কে সিনহা, কানাডা থেকে বললেন, ‘আমি ভাসমান’

৭

ডেঙ্গুতে আজ ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪

৮

এনসিপির কয়েকজন শীর্ষ নেতার পদে ‘পরিবর্তন আসছে’

৯

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি: সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের সাজা

১০

ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

১১

জেল-রিমান্ড পেরিয়ে সাত মাস পর ফিরছেন জাহের আলভী

১২