মধ্যরাতে দেশে ফিরলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার হঠাৎ বিদেশযাত্রা এবং দায়েরকৃত হত্যা মামলাকে কেন্দ্র করে পালিয়ে যাওয়ার যে গুঞ্জন উঠেছিল, দেশে ফিরে এসে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি।

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আবদুল হামিদ। রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে উপস্থিত হন তিনি। প্রায় এক ঘণ্টা পর ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে রাত ৩টার দিকে বিমানবন্দর ত্যাগ করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ তার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৮ মে রাতে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে চিকিৎসার উদ্দেশে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। এ সময় তার বিরুদ্ধে দায়ের হওয়া একটি হত্যা মামলা ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও কর্তৃপক্ষ জানায়, তার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না এবং তিনি চিকিৎসার কারণেই বিদেশে গিয়েছিলেন।

তবু ওই ঘটনার পর অন্তর্বর্তী সরকার দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। অভিযুক্তরা হলেন- ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ, মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আজহারুল ইসলাম এবং এসবির এটিএসআই মো. সোলায়মান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

টেকনাফে মুরগির ফার্ম থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার

আলোচনার জন্য পাকিস্তানে পৌঁছেছে ইরানের প্রতিনিধিদল

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে

লেবাননে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা

আজকের নামাজের সময়সূচি

হরমুজ প্রণালি দিয়ে আপাতত দিনে ১৫ জাহাজ যেতে পারবে: ইরান

হরমুজ প্রণালিতে ‘এখনই চাঁদা আদায় বন্ধ করতে হবে’ : ট্রাম্প

১০

এলএনজি-এলপিজি নিয়ে আসছে আরো ৫ জাহাজ

১১

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

১২