যশোরে বিএনপি নেতা হত্যা: খুনিদের পালানো রুখতে চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির সতর্কতা

ছবি : সংগৃহীত।

দুর্বৃত্তদের গুলিতে যশাের বিএনপির নেতা হত্যাকারীদের সীমান্ত অতিক্রম ঠেকাতে চুয়াডাঙ্গা সীমান্তজুড়ে বিজিবির তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ হত্যাকান্ড সংঘটিত হওয়ার পর থেকে বিজিবি সীমান্তে তৎপর রয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল নাজমুল হাসান রবিবার (o৪ জানুয়ারী) বেলা পৌনে ৩টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।

গত শনিবার (৩ জানুয়ারী) আনুমানিক সন্ধ্যা পৌনে ৭টার দিকে যশােরের শংকরপুর এলাকায় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হােসনে (৫৫) নিহত হয়। এ হত্যাকান্ডটি ঘটার পরপরই বিজিবি দুষ্কৃতকারীদের আটকের জন্য চুয়াডাঙ্গা সীমান্তে তৎপরতা শুরু করেছে। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ প্রধান খুঁটি ৭৫/৩-এস হতে ১৩১/৮ আর পর্যন্ত প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় ব্যাপক তল্লাশী ও নজরদারী কার্যক্রম চালাচ্ছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলােতে বাড়ানো হয়েছে টহল ও গােয়েন্দা নজরদারী। অতিরিক্ত বিজিবি সদস্য মােতায়েন ও সীমান্তের প্রত্যেকটি স্থানে তল্লাশী কার্যক্রম জােরদার করা হয়েছে।

দর্শনা আন্তর্জাতিক চেকপোস্ট, দর্শনা, সুলতানপুর, বারাদী, বড়বলদিয়া, ফুলবাড়ী, ঠাকুরপুর, মুন্সীপুর, হুদাপাড়া, জগন্নাথপুর, আনন্দবাস, মুজিবনগর, নাজিরাকোনা,দাড়িয়াপুর, বুড়িপোতা,বাজতিপুর, ঝাঁঝাডাঙ্গা, ইছাখালী, রুদ্রনগর ও শৈলমারী বিত্তপি এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অভিযান জােরদার করা হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধকে ‘ভুল’ মনে করছেন ৬৮ শতাংশ মার্কিনি: জরিপ

পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১৭ বছরে পর্যাপ্ত নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট তৈরি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ৬৩ দশমিক ৪০ বিলিয়ন ডলার: বাণিজ্যমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আমলে নেওয়ার মতো নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে খাদে, আহত ১২ যাত্রী

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা

সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী সব সুবিধা পাবেন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

১০

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১১

হাসপাতালের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে রোগী ও স্বজনরা

১২