মনোনয়নপত্র গ্রহণ-বাতিলের বিরুদ্ধে আজ থেকে ইসিতে আপিল

ছবি: সংগৃহীত।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করা যাবে। আপিল গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।

সংক্ষুব্ধ কোনো প্রার্থী ছাড়াও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান অথবা প্রার্থীর পক্ষ থেকে লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি এ আপিল করতে পারবেন।

আপিল গ্রহণের জন্য রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিশেষ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে অঞ্চলভিত্তিক মোট ১০টি বুথ রাখা হয়েছে। সংশ্লিষ্ট জেলার মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের আদেশের বিরুদ্ধে ওই অঞ্চলের নির্ধারিত বুথে আপিল দায়ের করা যাবে। এ ছাড়া সব জেলার জন্য একটি কেন্দ্রীয় বুথও থাকবে।

বুথগুলোতে অঞ্চলভিত্তিক জেলা বিভাজন করা হয়েছে- খুলনা, রাজশাহী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও ফরিদপুর অঞ্চল অনুযায়ী।

উল্লেখ্য, রোববার বিকেল ৫টায় মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শেষ হয়। ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র বাছাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

মনোনয়নপত্র গ্রহণ বা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে স্বাক্ষর আদায়, অভিযুক্ত লিটু গ্রেপ্তার

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী, সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

মেডিকেল ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় শিক্ষিকা, এক মাস অনুপস্থিতির পরও অজ্ঞাত উপজেলা শিক্ষা কর্মকর্তা!

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩১

স্বাস্থ্য খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

‘মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, পরিপত্র জারি

১০

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

১১

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

১২