'আমরা প্রতিশোধ নেবোই' লেখা পতাকা হাতে তেহরানে শোকাহত মানুষের ঢল

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় জড়ো হয়েছেন লাখো শোকাহত মানুষ। শোকের এই সমাবেশে অংশ নেওয়া অনেকের হাতেই দেখা গেছে ‘আমরা প্রতিশোধ নেবোই’ (We will avenge) লেখা পতাকা।

শেষ বিদায়ের এই আয়োজনে শোকের আবহের পাশাপাশি ছিল তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশও। উপস্থিত জনতার অনেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে, খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবিতেও সরব হন তারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ জানায়, জানাজার পুরো পরিবেশজুড়েই ছিল গভীর আবেগ আর উত্তেজনার মিশ্র উপস্থিতি। খামেনির মৃত্যুতে শোকাহত মানুষ বারবার প্রতিশোধের শপথ উচ্চারণ করেন এবং হত্যাকাণ্ডের জবাব দেওয়ার আহ্বান জানান।

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত এই শেষ বিদায়ের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তাও জোরদার করা হয়েছে। দেশ-বিদেশ থেকে আসা শোকাহত মানুষ ও প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয়েছে শোক ও রাজনৈতিক আবেগের এক বিশাল জনসমুদ্রে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

১

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

২

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

৩

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

৪

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

৫

গাজীপুরে গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

৬

হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

৭

‘তিন মাসের মধ্যে’ কেরানীগঞ্জে যাচ্ছে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল

৮

বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

৯

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

১০

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেফতার

১১

আজকের সোনা-রুপার দাম

১২