বক্স অফিসে অজয়ের নতুন রেকর্ড, প্রথম দিনে কত আয় করল ‘দৃশ্যম ৩’

বলিউড অভিনেতা অজয় দেবগণের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনেই গড়েছে অজয়ের ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিংয়ের রেকর্ড।

ভারতীয় সিনেমার বক্স অফিস ট্র্যাকার ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, ভারতে প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ৬৬ কোটি ৭৫ লাখ রুপি নেট। দেশটিতে সিনেমাটির গ্রস আয় দাঁড়িয়েছে ৮০ কোটি ১০ লাখ রুপি। অন্যদিকে ভারতের বাইরে থেকে এসেছে আনুমানিক ১৫ কোটি রুপি। সব মিলিয়ে প্রথম দিন বিশ্বব্যাপী ‘দৃশ্যম ৩’সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৯৫ কোটি ১০ লাখ রুপি।

এই আয় অজয়ের ক্যারিয়ারে নতুন রেকর্ড তৈরি করেছে। এর আগে তার সবচেয়ে বড় ওপেনিং ছিল ২০২৪ সালের ‘সিংঘম এগেইন’ সিনেমার। সেটি ভারতে প্রথম দিনে ৪৩ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করেছিল। ফলে ‘দৃশ্যম ৩’ সেই রেকর্ডকে অনেকটাই ছাড়িয়ে গেছে।

মুক্তির প্রথম দিনে ‘দৃশ্যম ৩’ ভারতে ১৫ হাজার ৭৫৯টি শো পেয়েছে। সিনেমাটির হিন্দি ২ডি শোগুলোতে দিনের গড় দর্শক উপস্থিতি ছিল ৬৭ শতাংশের বেশি। সকাল থেকে শুরু হওয়া প্রদর্শনীর তুলনায় সন্ধ্যা ও রাতের শোগুলোতে দর্শক উপস্থিতি আরও বেড়েছে। রাতের শোগুলোতে দখল ছিল প্রায় ৭৬ শতাংশ।

অজয় দেবগণ অভিনীত ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এটি তৃতীয় ও শেষ কিস্তি। সিনেমায় অজয়কে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা গেছে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টাবু, শ্রিয়া শরণ, রাজত কাপুর, ইশিতা দত্ত, কমলেশ সাওয়ান্ত, জয়দীপ আহলাওয়াত, প্রকাশ রাজ ও সৌরভ শুক্লা। সিনেমাটি পরিচালনা করেছেন অভিষেক পাঠক।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

২

অনৈতিক কাজে রাজি না হওয়ায় কিশোরীকে নির্যাতনের অভিযোগ

৩

গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয়

৪

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের বন্ধন দীর্ঘস্থায়ী, সাময়িক ঝড় তা মুছে দিতে পারবে না’

৫

আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী ও নির্যাতিত মানুষের নেতা

৬

দেড় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

৭

একযোগে ১১ পুলিশ পরিদর্শককে বদলি

৮

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

৯

জাবি ছাত্রদল নেত্রীর পদত্যাগ

১০

দেশে ডেঙ্গু ও হামে একদিনে ১৪ জনের মৃত্যু

১১

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১২