সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে। রোববার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আজকের এই গৌরবময় দিনে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। একই সঙ্গে তিনি কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পিজিআরের সদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের হাত ধরে পিজিআরের বিকাশ ও নতুন রূপ লাভ করে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীটির সম্প্রসারণ ও উৎকর্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বাণীতে রাষ্ট্রপতি স্মরণ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। ওই ঘটনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন সদস্যও শহিদ হন। তিনি তাদেরসহ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সব প্রয়াত সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

খল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা শানু

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার : রাষ্ট্রপতি

৯০ মিনিট খেলতে প্রস্তুত নেইমার: আনচেলত্তি

বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

পাকিস্তান ও তুরস্ক একই আত্মার দুটি হৃদয়: শেহবাজ

'ইউএন-কপস' সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে ‘বিস্মিত’ ট্রাম্প

আজও খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা, প্রতিশোধের বার্তা ইরানের

এমবাপ্পের পেনাল্টিতে শেষ আটে ফ্রান্স, সামনে মরক্কো

১০

জুলাই অভ্যুত্থানে হতাহতদের ন্যায়বিচার এদেশের মাটিতেই হবে : প্রধানমন্ত্রী

১১

কৃষি-যোগাযোগ উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

১২