টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন

ছবি : সংগৃহীত।

টানা শৈত্য প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। এ মওসুমে তাপমাত্রার পারদ নেমেছে ৮ ডিগ্রির ঘরে।  মাঝারি- মৃদু শৈত্য প্রবাহে কাহিল মানুষ ও প্রানীকুল। উত্তরের হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডায় তীব্র শীত অনুভূত হচ্ছে। হাঁড় কাঁপানো শীতে সব'চে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমুল মানুষ। 

গত দু'সপ্তাহ ধরে টানা শৈত্য প্রবাহে জবুথবু জনজীবন। প্রায়দিনই চুয়াডাঙ্গার আকাশে  সুর্যের দেখা মেলেনি। তবে দুপুরের দিকে  সুর্য সামান্য  উঁকি দিলেও তেজ নেই। চারিদিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। 

আজ সোমবার (৫ জানুয়ারি) সকাল ছয়টা ও নয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৯.২° সেলসিয়াস  এবং বাতাসের আর্দ্রতা ৯৭%। 

চুয়াডাঙ্গায় এ মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা গত বুধবার (৩১ ডিসেম্বর)   রেকর্ড করা হয়েছিল ৮.০° সেলসিয়াস।

এভাবে দ্রুত কমছে তাপমাত্রার পারদ। বাড়ছে শীতের তীব্রতা। উত্তরের হিমেল হাওয়া প্রবাহিত থাকায় জনদুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ কাজে বের হচ্ছে না। শীতে দুর্ভোগে পড়েছে খেটে-খাওয়া ছিন্নমূল মানুষ। অনেকেই খড়-কাঠের আগুন জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে। জীবন -জীবিকার তাগিদে অনেকে শীতে কাঁপতে কাঁপতে  কাজে বের হচ্ছে। 

জেলা- উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, পুলিশ  নারী কল্যান সমিকি (পুনাক),বিভিন্ন এনজিও,  সামাজিক সংস্থা শীর্তার্ত মানুষের মাঝে শীতবস্ত্র,  কম্বল বিতরন করছে। তবে তা চাহিদার তুলনায় কম। 

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোঃ জামিনুর রহমান  জানান, তাপমাত্রার এ অবস্থা পুরো জানুয়ারি মাসজুড়ে বিরাজমান থাকতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজার ৮৯১ কোটি টাকা ব্যয়ে একনেকে ১০ প্রকল্পের অনুমোদন

৮ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সহপাঠীর বাবা

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

শেক্সপিয়ারের ম্যাকবেথের উক্তি শেয়ার করে মার্কিন অর্থমন্ত্রীকে বাঘাই বললেন, 'দৈত্যের পোশাক বামনের গায়ে'

দ্বিতীয়বার মা হচ্ছেন দীপিকা, প্রথম প্রকাশ্যে আসতেই আলোচনায় অভিনেত্রী

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান

ফিফার কাছ থেকে ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপ ফুটবলের প্রচার স্বত্ব কিনেছে বিটিভি

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে নিহত ৩

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাদ দেওয়ার খবর 'ভিত্তিহীন'

১০

ইউনূস সরকারের আমলের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় ঢাকা-দিল্লি

১১

জেলা প্রশাসকের কার্যালয়ে এসএসসি পাসে চাকরির সুযোগ

১২