সাবেক আইজিপি মামুন ৩ দিনের রিমান্ডে

সাবেক আইজিপি মামুন। ফাইল ছবি

হত্যা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উত্তরা পূর্ব থানায় গার্মেন্টস কর্মী ফজলুল করিম হত্যা মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। 

রিমান্ড শুনানিতে পুলিশ জানায় ছাত্র জনতার আন্দোলন ঘিরে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা সাবেক আইজিপি। তার প্রত্যক্ষ মদতে হত্যাকাণ্ডটিম সংঘটিত হয়। অন্য আসামিদের শনাক্ত এবং হত্যার রহস্য উদঘাটনে রিমান্ড প্রয়োজন। শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান শুধু এটা নয় জুলাই-আগস্ট জুড়ে যত গণহত্যা দায় এড়াতে পারে না চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এছাড়া রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আর আসামি পক্ষের আইনজীবী জানান, রাজধানীর কোনো ঘটনার দায় আইজিপির ওপর বর্তায় না, সেটার দায় ডিএমপি কমিশনারের। শুধু পুলিশের শীর্ষ কর্মকর্তা হওয়াই তাকে আসামি করা হয়েছে। এছাড়া অন্য মামলায় রিমান্ডে থাকায় এই মামলায় জেলগেট জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আরিফুর রহমানের আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া বিভিন্ন মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে  গ্রেপ্তার দেখানো হয়েছে


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতকে প্রগতিশীল ইসলামিক দলে রূপান্তরের স্বপ্ন দেখতেন রাজ্জাক, এ বই তারই বহিঃপ্রকাশ

বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের বাড়িতে দুর্ধর্ষ চুরি

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম, বাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী নিউইয়র্ক যাচ্ছেন সোমবার

১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়র মাদরাসায় পরিণত হয়েছে: ফজলুর রহমান

শুক্রবার যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মার্কিন সামরিক বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

দুর্ঘটনায় গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১০

ইউপি নির্বাচনে জামানত বাড়ছে পাঁচ গুণ, ব্যয়সীমা দ্বিগুণ

১১

জুমার খুতবা • কোরআন কেন রাসুলুল্লাহকে (সা.) বিশ্বজগতের জন্য রহমত বলেছে?

১২