মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় তাদের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় চারজনকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। তাদের মধ্যে একজনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, বার্নজনিত জটিলতায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত ঝুঁকিমুক্ত বলা সম্ভব নয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত পরিচালক ও অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর থেকে পর্যায়ক্রমে মোট ৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকি রোগীদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা।

গুরুতর অসুস্থ রোগীদের অবস্থা সম্পর্কে তিনি বলেন, কয়েকজনের রক্তে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে। কারও কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, পেটে ব্যথা, চোখে জ্বালাপোড়া ও তীব্র মাথাব্যথার মতো উপসর্গ দেখা দিয়েছে।

ডা. রবিউল করিম খান পাপন বলেন, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করলে শ্বাসনালি পুড়ে যেতে পারে। এতে শরীরে অক্সিজেন সরবরাহ ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ফলে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

তিনি আরও জানান, বর্তমানে চারজন রোগী ক্রিটিক্যাল কেয়ারে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজন ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন। ওই রোগীর চিকিৎসায় একজন পালমোনোলজিস্টসহ শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞরা কাজ করছেন। এছাড়া কয়েকজন রোগীর চোখও আগুনের তাপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের চিকিৎসায় একজন চক্ষু বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে। ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের সমন্বয়ে সব রোগীর চিকিৎসা চলছে।

সংকটাপন্ন একজন রোগীর চিকিৎসার জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক। অন্য রোগীদের চিকিৎসা ও শারীরিক অবস্থা পর্যালোচনার জন্য আরও একটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। সভায় রোগীদের অবস্থা বিবেচনা করে নতুন করে কাউকে ছাড়পত্র দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট চিকিৎসকরা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির দেড় মাসের অভিযানে ১৫২ জন আসামীসহ ৫২ কোটি টাকার মালামাল জব্দ

১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২

ইরানের হামলার আশঙ্কা, বাড়ি ছেড়ে সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

৩

বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

৪

৫ বছর পর জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ, আয়োজকদের বললেন ‘ভণ্ড’

৫

যুদ্ধের উত্তাপ কমার ইঙ্গিত,তবুও ট্যাংকারে আগুনের লেলিহান শিখা

৬

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার

৭

ঢাকার বস্তির ভিডিও দিল্লির দৃশ্য দাবি করে প্রচার, চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৮

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা কবে, কোথায় কত জিপিএ লাগবে?

৯

হুমায়ূন আহমেদের ছোটগল্প ও ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে ‘চাঁদনি পসরে’

১০

তুরস্কে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণকৃত শিক্ষকের মৃত্যুদণ্ড

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।