ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড: হাসপাতালে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

ফতুল্লায় মাদ্রাসায় অগ্নিকাণ্ড: হাসপাতালে ভর্তি ৬৩ শিক্ষার্থী, আইসিইউতে ৪

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ছড়িয়ে পড়া ধোঁয়ায় অসুস্থ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন ৬৩ শিক্ষার্থী। তাদের মধ্যে চারজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। এ ছাড়া নতুন করে আরও শিক্ষার্থী চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, সেখানে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী ও তাদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। কেউ চিকিৎসার জন্য অপেক্ষা করছেন, আবার কেউ চিকিৎসা নিচ্ছেন। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, অনেক শিক্ষক অসুস্থ শিক্ষার্থীদের দেখভাল করছেন।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়তে পারে। তবে কোনো শিক্ষার্থীর শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় তারা আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।

fire-incedent--1
 

মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান জানান, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত হয়েছে, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর মুহূর্তেই ধোঁয়া পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যায় অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও জানান, মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় শিক্ষার্থীরা দ্রুত ভবন থেকে বের হতে সক্ষম হয়। ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির দেড় মাসের অভিযানে ১৫২ জন আসামীসহ ৫২ কোটি টাকার মালামাল জব্দ

১

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবক নিহত

২

ইরানের হামলার আশঙ্কা, বাড়ি ছেড়ে সেনাঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী

৩

বাংলাদেশে রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

৪

৫ বছর পর জলবায়ু সম্মেলনে গ্রেটা থুনবার্গ, আয়োজকদের বললেন ‘ভণ্ড’

৫

যুদ্ধের উত্তাপ কমার ইঙ্গিত,তবুও ট্যাংকারে আগুনের লেলিহান শিখা

৬

মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার

৭

ঢাকার বস্তির ভিডিও দিল্লির দৃশ্য দাবি করে প্রচার, চীনা ভ্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ভারত

৮

দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা কবে, কোথায় কত জিপিএ লাগবে?

৯

হুমায়ূন আহমেদের ছোটগল্প ও ব্যবহৃত গানের সমন্বয়ে মঞ্চে আসছে ‘চাঁদনি পসরে’

১০

তুরস্কে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১১

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণকৃত শিক্ষকের মৃত্যুদণ্ড

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।