ভোটারদের হুমকির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে ইসির তলব

ছবি: সংগৃহীত।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

আজ বুধবার বেলা আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। এর আগে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ কমিটির কাছে উপস্থাপন করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।’

তবে অভিযোগ অস্বীকার করে মুন্সী সাংবাদিকদের বলেন, ভিডিওতে প্রচারিত বক্তব্যটি তিনি নিজ এলাকায় নিকটাত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে দিয়েছিলেন। বক্তব্যের শেষাংশ কেটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা ছড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে দলীয় নীতি ও শৃঙ্খলাবিরোধী বক্তব্যের অভিযোগে মঙ্গলবার রাতেই বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করেছে।

স্থানীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে দেবীদ্বারের গুনাইঘর ইউনিয়নের ধলাপুকুর পাড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি ওই বক্তব্য দেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড, শিগগিরই হতে পারে চুক্তি

ইয়েমেনের মোচা বন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ওবায়দুল কাদেরসহ সাত জনের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

উপসর্গ ও নিশ্চিত হামে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৮৮৫

নির্বাচন আয়োজনের প্রস্তুতি শেষের দিকে রাষ্ট্রপতি নির্বাচন: কীভাবে হবে ভোট

ব্রিজের রেলিং ভেঙে ভোজ্য তেলবাহী ট্রাক খাদে, চালক নিহত

রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

বিপ্লব-রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন

সুপ্রিম কোর্টের এজলাসে গণমাধ্যমের প্রবেশাধিকার পুনর্বহাল দাবিতে অবস্থান

১০

পল্লবীতে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ল্যাংড়া রুবেলসহ গ্রেপ্তার ৫

১১

আ.লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর গুজব: তথ্যমন্ত্রী

১২