নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়।

আজ বুধবার দুপুরে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সংস্থাটি এ আহ্বান জানায়।

বার্তায় বলা হয়, নির্বাচনে অংশগ্রহণ সবার মৌলিক অধিকার। এর মধ্যে নারী ও মেয়েরা- বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী এবং ভিন্ন লিঙ্গ পরিচয়ের ব্যক্তিরাও অন্তর্ভুক্ত। যাঁরা বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও অনলাইন হয়রানি নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগের কথাও উল্লেখ করেছে জাতিসংঘ। রাজনৈতিক ও জনজীবনে সক্রিয় নারীরা সাইবার বুলিং, ডিপফেক ও বিকৃত কনটেন্ট ছড়ানোর মতো ঘটনার শিকার হচ্ছেন বলেও জানানো হয়।

জাতিসংঘ জানায়, নারীদের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব বাড়াতে তারা নির্বাচন কমিশনকে সহায়তা করছে। ভয়ভীতি, বৈষম্য বা অনলাইন নির্যাতনের আশঙ্কা ছাড়াই যেন নারীরা ভোটার ও প্রার্থী হিসেবে অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা জরুরি।

রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, নির্বাচনী প্রক্রিয়ায় নারীর প্রতি কোনো ধরনের সহিংসতা বা হয়রানি যেন না হয়। নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে সরকারের পাশে থেকে কাজ চালিয়ে যাওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেয়ার আহ্বান সিইসির

বিমানবন্দরে আটক জামায়াত নেতার সঙ্গে ছিল ৭৪ লাখ টাকা, জানাল পুলিশ

নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ভোটারদের হুমকির অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে ইসির তলব

টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

দেশে পৌঁছেছে ৪ লাখ ৮১ হাজার ১৮৫ পোস্টাল ব্যালট

বাগেরহাটে ৬টি ককটেল উদ্ধার, নিরাপত্তা জোরদার

ভারতের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে পাকিস্তান : ফারহান

১০

নির্বাচনী দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ কর্মকর্তা : ইসি

১১

বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

১২