বিয়ের পিঁড়িতে ‘দঙ্গল কন্যা’

ছবি: সংগৃহীত।

বলিউডে এখন তিনি প্রাক্তন। ধর্মীয় কারণে ২০১৯ সালে বলিউড ছেড়েছিলেন অভিনেত্রী জাইরা ওয়াসিম। ‘দঙ্গল’ সিনেমায় তাঁর অসাধারণ ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত তিনি।

শুক্রবার রাতে নতুন জীবন শুরুর মুহূর্ত ভাগ করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে নিজেই বিয়ের ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিয়েছেন জাইরা ।

পোস্টে জাইরা  উল্লেখ করেছেন এখন তিনি বিবাহিত। মেহেন্দির ডিজ়াইন, বিয়ের আংটি আর রেজিস্ট্রির মতো জীবনের নতুন অধ্যায়ের সূচনার নানা ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। দ্বিতীয় ছবিতে, জাইরা  এবং তাঁর স্বামীকেও দেখা গিয়েছে একফ্রেমে। মুখ আড়াল রেখেও খোলা আকাশের নীচে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে নবদম্পতি। একঝাঁক ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘কুবুল হ্যায়’।

জাইরা মাত্র ১৬ বছর বয়সে আমির খানের ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে সকলের নজরে এসেছিলেন। এই ছবিতে তিনি কুস্তিগীর গীতা ফোগাটের ছোটবেলার ভূমিকায় অভিনয় করেছিলেন। তাঁর অসাধারণ অভিনয়ের জন্য তিনি সেরা সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এর পরে তিনি ‘সিক্রেট সুপারস্টার’ (২০১৭) ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিহত ৫ বাংলাদেশীর মরদেহ বেনাপোলে হস্তান্তর

পাবনার চাটমোহরে শিক্ষার্থীদের মাঝে ক্লেমনের গাছের চারা বিতরণ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সঠিক সময়ে হবে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল অটোরিকশা, নিহত ৪

কলেরা ঠেকাতে মাঠে নামল সরকার, শুরু হয়েছে গন টিকাদান কর্মসূচি।

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

তিন ঘণ্টা পর উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

রাজেশ ঘোষই আসিফের ক্যারিয়ারের ‘তুরুপের তাস’

গোপালগঞ্জে ছাত্রলীগের মিছিল, আটক ৬

১০

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

‘ইসলামিক ন্যাটো’ জোটে বাংলাদেশের অবস্থান কী হবে?

১২