কালনী তীরে বাউলের আসর, শাহ আবদুল করিম লোক উৎসব

ছবি: সংগৃহীত।

সুনামগঞ্জে বাউলসম্রাট শাহ আবদুল করিম- এর জন্মবার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে দুই দিনব্যাপী লোক উৎসব। তাঁর দর্শন ও গানের মূল প্রতিপাদ্য ছিল মানুষের মুক্ত- এ কথাই উঠে এসেছে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনায়।

শুক্রবার রাতে দিরাই উপজেলার উজানধল গ্রামে উৎসবের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

বক্তারা বলেন, শাহ আবদুল করিম আজীবন সাম্য, সম্প্রীতি ও মানবমুক্তির কথা বলেছেন। তাঁর গান ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত মানুষকে প্রেরণা জুগিয়েছে। শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী চেতনা জাগাতে তাঁর সৃষ্টিকর্ম এখনও প্রাসঙ্গিক।

উদ্বোধনের আগে বিকেলে বাউলদের একটি দল করিমের বাড়ি থেকে গান গেয়ে শোভাযাত্রার মাধ্যমে উৎসবস্থলে আসে। কালনী নদীর তীরজুড়ে বসে গানের আসর, যেখানে ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় পরিণত হয় পুরো এলাকা।

উদ্বোধন শেষে মঞ্চে করিমের জনপ্রিয় গান পরিবেশন করেন তাঁর শিষ্য ও অনুরাগীরা। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা সেই গানে মুগ্ধ হন। ‘বসন্ত বাতাসে সই গো...’, ‘বন্ধুরে কই পাবো সখি গো...’, ‘গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান...’, ‘বন্ধে মায়া লাগাইছে...’, ‘গাড়ি চলে না রে...’, ‘তুমি আমার আমি তোমার...’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু...’, ‘তুমি বিনে আকুল পরাণ...’, ‘তুমি মানুষ আমি মানুষ...’, ‘আসি বলে গেল বন্ধু আইল না...সহ তাঁর জনপ্রিয় গান পরিবেশিত হয়। আজ শনিবার এ উৎসবের সমাপ্তি হওয়ার কথা।

উল্লেখ্য, ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। ২০০৬ সাল থেকে তাঁর স্মরণে নিয়মিত এই লোক উৎসব আয়োজন করা হচ্ছে, যা ইতোমধ্যে বাউলপ্রেমীদের অন্যতম মিলনমেলায় পরিণত হয়েছে।

 


  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সিনেমার ভিডিও দিয়ে যা বলল ইরান (ভিডিও)

১

অডিও ভাইরাল হওয়া ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

২

২৬ চারে সাজানো ১৮২ রানের ইনিংসে হেইলি ম্যাথিউসের ইতিহাস

৩

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ জনের প্রাণ

৪

স্বাস্থ্যখাতের সংস্কার ও উন্নয়নে চিকিৎসক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

৫

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৬

পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫

৭

কবর থেকে লাশ উঠল, ৮ মাসেও এল না রিপোর্ট—নাফিউল হত্যায় বিচারহীনতার অভিযোগ

৮

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পাবনায় বিএনপির বিক্ষোভ

৯

এক ট্রলারে মিলল ৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়

১০

যুক্তরাষ্ট্রকে পাঁচ দিনের আলটিমেটাম ইরানের

১১

৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি, নিয়োগ হবে ৫ হাজার চিকিৎসক

১২