হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী, আগামী বছর বাংলাদেশ থেকে মোট ৮৩ হাজার ৫০০ জন পবিত্র হজ পালনের সুযোগ পাবেন। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সৌদি আরব অতিরিক্ত ৫ হাজার হজযাত্রীর কোটা বরাদ্দ দেওয়ায় এ সংখ্যা বেড়েছে।

সোমবার (স্থানীয় সময়) সন্ধ্যা ৭টায় সৌদি আরবের জেদ্দায় দুই দেশের মধ্যে এ দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ চুক্তিতে স্বাক্ষর করেন। পরে ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

চুক্তি স্বাক্ষর শেষে ধর্মমন্ত্রী জানান, বাংলাদেশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানোর পর সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী তাৎক্ষণিকভাবে আরও ৫ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর সিদ্ধান্ত নেন। ফলে ২০২৭ সালের জন্য বাংলাদেশের মোট হজ কোটা দাঁড়িয়েছে ৮৩ হাজার ৫০০ জনে।

দ্বিপক্ষীয় বৈঠকে হজ ব্যবস্থাপনার অগ্রগতি, যাত্রীদের সুযোগ-সুবিধা এবং কোটা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সৌদি আরবের মীনায় তাঁবুর ধারণক্ষমতার সীমাবদ্ধতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

তবে অন্য কোনো দেশ তাদের বরাদ্দ করা হজ কোটা পূরণ করতে না পারলে অথবা কোনো দেশের কোটা বাতিল হলে সেই অতিরিক্ত কোটা অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ধর্মমন্ত্রী বলেন, বাংলাদেশের হজযাত্রীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী। এ জন্য তিনি সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার হজ ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও সেবামুখী করার লক্ষ্যে কাজ করছে। হজযাত্রীদের সেবার মান বাড়ানোর পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেন। নতুন চুক্তির ফলে ২০২৭ সালে আরও বেশি বাংলাদেশির হজ পালনের সুযোগ তৈরি হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে দুই দেশের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ও সৌদি আরবের রাষ্ট্রদূত এবং জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১

যেভাবে খোঁজ মিলল চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবার

২

ঢাবি ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত দুই

৩

দেশের চার জেলায় গভীর রাতে বিক্ষোভ-অবরোধ, আগুন ও ভাঙচুরের ঘটনা

৪

চাটমোহরে সার লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা

৫

অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া!

৬

৭ নভেম্বর - কি ঘটেছিলো? কেন ঘটেছিলো? গয়েশ্বর চন্দ্র রায় এর একান্ত সাক্ষাৎকার

৭

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে চারটি আসন

৮

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

৯

আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরন করেই দেশে আনা হবে শেখ হাসিনা কে

১০

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত ২

১১

হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।