অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া!

অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া!

অভিনেতা তথা রাজনীতিক সোহম চক্রবর্তীর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাবাকে হারালেন টলিউডের এই অভিনেতা। গত ৯ অক্টোবর রাতে প্রয়াত হয়েছেন তাঁর বাবা সুব্রত চক্রবর্তী। দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সোহমের বাবা। চলতি বছরের দুর্গাপুজোর সময় থেকে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে। দশমীর দিন পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আনা হলেও বাড়িতেই তাঁর জন্য আইসিইউয়ের মতো বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

কিন্তু দীপাবলির সন্ধ্যায় আচমকাই শারীরিক অবস্থার অবনতি ঘটে সুব্রত চক্রবর্তীর। দেরি না করে তাঁকে ফের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়া এবং হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কারণে তাঁর মৃত্যু হয়।

বাবার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সোহমের। বাবার ৭৫তম জন্মদিনও ২০২১ সালে বেশ ধুমধাম করে উদ্‌যাপন করেছিলেন অভিনেতা।

soham-chakraborty-fat
 

ব্যক্তিগত জীবনের এই কঠিন সময়ের মধ্যেই একের পর এক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সোহমকে।

বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই এবার বাবাকে হারানোর শোক সামলাতে হচ্ছে অভিনেতাকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকস্তব্ধ সোহমের পরিবার ও ঘনিষ্ঠজনেরা। শোকের ছায়া নেমে এল অভিনেতা তথা রাজনীতিক সোহম চক্রবর্তীর পরিবারে। পিতৃহারা হলেন অভিনেতা। গত ৯ অক্টোবর রাতে প্রয়াত হন তাঁর বাবা সুব্রত চক্রবর্তী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১

যেভাবে খোঁজ মিলল চিত্রনায়িকা মেঘলা মুক্তার নিখোঁজ বাবার

২

ঢাবি ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত দুই

৩

দেশের চার জেলায় গভীর রাতে বিক্ষোভ-অবরোধ, আগুন ও ভাঙচুরের ঘটনা

৪

চাটমোহরে সার লুটের ঘটনায় অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা

৫

অভিনেতা সোহম চক্রবর্তীর পরিবারে শোকের ছায়া!

৬

৭ নভেম্বর - কি ঘটেছিলো? কেন ঘটেছিলো? গয়েশ্বর চন্দ্র রায় এর একান্ত সাক্ষাৎকার

৭

নেত্রকোনায় হাওর এক্সপ্রেসের বগিতে আগুন, পুড়েছে চারটি আসন

৮

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

৯

আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া অনুসরন করেই দেশে আনা হবে শেখ হাসিনা কে

১০

আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপে আহত ২

১১

হজে বাংলাদেশিদের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

১২
Copyright © www.bnews24.online
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।