চীন থেকে ৪ নতুন জাহাজ কিনছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত।

চীন থেকে চারটি নতুন জাহাজ কেনার ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে বাংলাদেশ। 

রোববার (৮ ফেব্রুয়ারি) চীন সরকারের পক্ষে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী যৌথভাবে চুক্তিতে সই করেন।

ঢাকার চীনা দূতাবাস জানায়, চারটি জাহাজের মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার। এজন্য ২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার ব্যয় হবে। এর মধ্যে দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার কিনতে ব্যয় হবে ১৫ কোটি ১৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। আর দুটি মাদার বাল্ক ক্যারিয়ার কেনায় ব্যয় হবে ৮ কোটি ৯৯ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন চারটি জাহাজ সংগ্রহ প্রকল্প বাংলাদেশের জাহাজ চলাচল ক্ষমতা বাড়াবে, বৈদেশিক বাণিজ্য আরও সম্প্রসারণে সহায়তা করবে এবং সামুদ্রিক স্বায়ত্তশাসন উন্নত করবে। 

চীন বাংলাদেশের সব মানুষের প্রতি সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ অব্যাহত রাখবে, চীন-বাংলাদেশ অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকে নতুন মাত্রায় উন্নীত করবে এবং বাংলাদেশের জনগণের জন্য আরও সুবিধা বয়ে আনবে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিচ্ছে বিএনপি

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

লবণ চাষিদের জন্য শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে তিন জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি

মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৪

কক্সবাজার মাতারবাড়ি পৌছেছেন প্রধানমন্ত্রী

১০

মহেশখালীর পথে প্রধানমন্ত্রী,

১১

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পে ক্ষতি, সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১২