আরব আমিরাতের কাছে বাংলাদেশের সিরিজ হার

ছবি সংগৃহিত।

সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশের রেকর্ড ২০৫ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েই বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। শেষ ম্যাচে ব্যাট করতে নামা বাংলাদেশকে বিপর্যয়ে ফেলে ইতিহাস গড়ার পথ তৈরি করে তারা। জাকের আলী ও হাসান মাহমুদের দৃঢ়তায় ৯ উইকেটে লড়াইয়ের ১৬২ রানের পুঁজি পেলেও লড়াই জমাতে পারেনি বাংলাদেশ। আমিরাতের কাছে ৫ বল থাকতে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন লিটন দাসরা। ২-১ ব্যবধানে সিরিজ হারের লজ্জায় ডুবেছে।

এই জয়ে বাংলাদেশের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের কীর্তি গড়ল সংযুক্ত আরব আমিরাত। সঙ্গে টেস্ট খেলুড়ে কোন দেশের বিপক্ষে প্রথমবার টি-২০ সিরিজ জিতে ইতিহাস লিখল। আমিরাতের বিপক্ষে এটি বাংলাদেশের ‘ট্রানজিট’ সিরিজ ছিল। পাকিস্তানে যাওয়ার আগে দুবাইয়ে যেহেতু নামতেই হতো। প্রস্তুতির সিরিজ খেলতে অনুরোধ করেছিল বিসিবি। এমনকি সিরিজের শেষ ম্যাচও অনুরোধ করে বাড়ানো হয়েছিল। তাতে লজ্জা সঙ্গী হলো বাংলাদেশের।

স্থানীয় সময় বুধবার (২১ মে) রাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয়বারের মতো টস হেরে ব্যাট করতে নেমে ৫৭ রানে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। ওপেনার পারভেজ ইমন গোল্ডেন ডাক মেরে ফিরে যান। তিনে নামা লিটন ১০ বলে এক চার ও ছক্কায় ১৪ রান করেন। তিন ম্যাচেই সেট হয়ে সাজঘরে হাঁটা দেন তিনি। চারে নামা তাওহীদ হৃদয় ২ বলে শূন্য ও সহঅধিনায়ক শেখ মাহেদী ৯ বলে ২ রান করে ফিরলে বিপদ বাড়ে বাংলাদেশের। ওপেনার তামিম ১৮ বলে ৪০ রানের দারুণ এক ইনিংস খেললেও বিপদ বাড়া বৈ কমেনি। তিনি চারটি করে চার ও ছক্কার শট মেরে ফেরেন। 

হাল ধরতে ব্যর্থ হন শামীম পাটোয়ারি, রিশাদ হোসেনরাও। স্লগার শামীম সাতে নেমে ১২ বল খেলে ৯ রান করে সাজঘরে ফিরে যান। পরেই স্পিনের বিপক্ষে ভালো ব্যাট করা রিশাদ আউট হন শূন্য করে। বাংলাদেশ ৭১ রানে হারায় ৭ উইকেট। তানজিম সাকিব আউট হন দলের ৮৪ রানে। তার ব্যাট থেকে আসে ১২ বলে ৬ রান। পরের রানগুলো এসেছে জাকের আলী ও হাসান মাহমুদের কারণে। জাকের ৩৪ বল খেলে ৪১ রানের দরকারি ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও একটি চারের শট আসে। পেসার হাসান ১৫ বলে তিন ছক্কায় ২৬ রান করেন। ৭ বলে ১৭ রান করেন শেষ ব্যাটার শরিফুল। শেষ ৩ ওভারে বাংলাদেশ ৫৩ রান তুলেছে। এর মধ্যে আমিরাত অধিনায়ক ওয়াসেমের করা শেষ ওভার থেকে তুলে নেয় ২৬ রান।

বাংলাদেশের রান লড়াই করার মতো হলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না, তা প্রমাণ করেছে স্বাগতিক আরব আমিরাত। ১৪ রানে তারা প্রথম উইকেট হারায়। ওপেনার ও অধিনায়ক ওয়াসেম ফিরে যান। ১০.৪ ওভারে ৭৯ রানে চতুর্থ উইকেট নিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেটে বাকি রান নির্বিঘ্নে তুলে ফেলেন আলিশান শারাফু ও আসিফ খান। এর মধ্যে আলিশান ৪৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন। আসিফ ২৬ বলে পাঁচ ছক্কায় ৪১ রান যোগ করেন।

বাংলাদেশের রান লড়াই করার মতো হলেও জয়ের জন্য যথেষ্ট ছিল না, তা প্রমাণ করেছে স্বাগতিক আরব আমিরাত। ১৪ রানে তারা প্রথম উইকেট হারায়। ওপেনার ও অধিনায়ক ওয়াসেম ফিরে যান। ১০.৪ ওভারে ৭৯ রানে চতুর্থ উইকেট নিয়ে ম্যাচে ফিরেছিল বাংলাদেশ। কিন্তু চতুর্থ উইকেটে বাকি রান নির্বিঘ্নে তুলে ফেলেন আলিশান শারাফু ও আসিফ খান। এর মধ্যে আলিশান ৪৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন। তিনি পাঁচটি চার ও তিনটি ছক্কা মারেন। আসিফ ২৬ বলে পাঁচ ছক্কায় ৪১ রান যোগ করেন।

বাংলাদেশের টি-২০ বিশেষজ্ঞ বোলার হিসেবে খেলা শেখ মেহেদী প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও হতাশ করেছেন। তিনি শারজাহর ধীর ও নিচু উইকেটে নতুন বল হাতে নিয়ে ব্রে থ্রু তো দিতেই পারেননি বরং ৪ ওভারে ৩৬ রান দিয়েছেন। তানজিম সাকিব দ্বিতীয় ম্যাচের মতো সিরিজ হারের ম্যাচেও বাজে বোলিং করেছেন। ৪ ওভারে ৪০ রান দিয়ে ১ উইকেট নেওয়া এই ক্রিকেটার না বোলারের ভূমিকা পালন করেছেন, না ব্যাটারের। অথচ তিনি খেলেন অলরাউন্ডার কোটায়। হাসান মাহমুদ ৩.১ ওভারে দেন ৩৩ রান। ভালো বোলিং করেছেন শরিফুল ইসলাম। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন। রিশাদ ৪ ওভারে ৩২ রান দিয়ে একটি ব্রেক থ্রু দিয়েছিলেন।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের প্রথম অধিবেশন কবে?

ইরানকে সমঝোতায় পৌঁছাতে ১০ দিন সময় দিলেন ট্রাম্প

সিরাজগঞ্জের শাহজাদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আবহাওয়া পরিবর্তনে বাড়ছে শিশুদের বিভিন্ন রোগের প্রকোপ

ঈদের আগেই ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড কবে

মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে তোলা টাকাকে চাঁদা হিসেবে দেখছি না- সড়কমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন

সব বাহিনীকে জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

১০

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের আশা

১১

ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

১২