ছবি: সংগৃহীত।

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে ২৭ কি.মি. জমি দিলো শুভেন্দুর সরকার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই ৪৫ দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী— বর্ডার সিকিউরিটি ফোর্স'কে (বিএসএফ) জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেন শুভেন্দু অধিকারী।

বুধবার (২০ মে) রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে প্রাথমিকভাবে ২৭ কিলোমিটার জমি হস্তান্তর করে রাজ্য সরকার।

মূলত, সীমান্তের নিরাপত্তা জোরদার করতে দুই ধরণের জমি হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে রয়েছে ৯টি জেলা জুড়ে ছড়িয়ে থাকা মোট ৩২ একর সরকারি খাস জমি ব্যক্তিগত বা কেনা জমি। ৫টি জেলায় মোট ৪৩ একর ব্যক্তিগত জমি কেনা হয়েছে। এই ২৭ কিলোমিটার সরকারি ও ব্যক্তিগত জমির দাম সম্পূর্ণ বহন করবে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর।

শুভেন্দু জানান, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের ২ হাজার দু'শো কিলোমিটার সীমান্তের মধ্যে ১ হাজার ৬ কিলোমিটারেই কাঁটাতারের বেড়া রয়েছে। আগের সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি ৬শ' কিলোমিটারে বেড়া দেয়া যায়নি বলে অভিযোগ তার।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিতর্কিত নাগরিক সংশোধনী আইন (সিএএ) অবিলম্বে কার্যকরের ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। জানান, এই আইনের অন্তর্ভুক্ত নয় এমন অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে তুলে দেয়া হবে বিএসএফের কাছে। পরে বিতারিত করা হবে বাংলাদেশে।

এসময় ভারতজুড়ে অপরাধ, ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির পেছনে অনুপ্রবেশকারীদের দায়ী করেন শুভেন্দু অধিকারী।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫২ বছর ধরে এক টাকায় পড়ানো শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

১

শাহজালালে বিমান দুর্ঘটনার মহড়া অনুষ্ঠিত

২

শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সঙ্গে জড়িত: প্রধানমন্ত্রী

৩

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

৪

ডেঙ্গুতে একদিনে ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১

৫

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

৬

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

৭

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৮

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

৯

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

১০

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

১১

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

১২