বিশ্ববাজারে আরও বাড়ল জ্বালানি তেলের দাম

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার গতিপ্রকৃতির ওপর কড়া নজর রাখছেন বিশ্ববাজারের বিনিয়োগকারীরা। একই সঙ্গে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি ও যুক্তরাষ্ট্রের মজুত কমে যাওয়ার কারণে আজ বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্সের। 

আজ বিশ্ববাজারের লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৪০ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ১০৫ দশমিক ৪২ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৮ দশমিক ৭৬ ডলারে কেনাবেচা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতার বিষয়ে ইতিবাচক মন্তব্য করায় গত সেশনে তেলের দাম প্রায় ৫ শতাংশের বেশি কমেছিল। তবে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ দীর্ঘ দিন বন্ধ থাকায় বাজারে যে তীব্র সরবরাহ সংকট তৈরি হয়েছে, তা রাতারাতি কাটার কোনো লক্ষণ নেই।

মূলত এই দীর্ঘমেয়াদি সরবরাহ ঘাটতির আশঙ্কা ও মার্কিন জ্বালানি তেলের মজুত টানা চতুর্থ সপ্তাহের মতো কমে যাওয়ায় তেলের দাম পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। ওপেকের মধ্যপ্রাচ্যভিত্তিক জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্রুত কোনো স্থায়ী চুক্তি না হলে অপরিশোধিত তেলের বাজার এই উচ্চ মূল্যেই স্থিতিশীল থাকতে পারে।


  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদে পারমাণবিক চুল্লি বসাতে লড়ছে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া

১

হানিফসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

২

হাসানুল হক ইনুর মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

৩

আবারো বাড়ল ইলিশের দাম, আড়তে কেজি কত?

৪

সবার জন্য নিরাপদ আবাসন সময়ের দাবি : প্রধানমন্ত্রী

৫

সাতক্ষীরায় মাদক কারবারিকে গ্রেপ্তারে গিয়ে পুলিশ অবরুদ্ধ, আটক ৩

৬

কমলো সোনার দাম

৭

বিশ্ব বসতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে ২ নম্বরে ঢাকা

৯

ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী

১০

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১১

ঢাকার সিএমএম আদালতে জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

১২